‘ভেনিস’ কারখানায় ‘ড্যানিস’, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জরিমানা

বিশেষ প্রতিনিধি

আইসক্রিম উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম ‘ভেনিস’। কিন্তু মোড়কের গায়ে লেখা হচ্ছে ‘ড্যানিস’। আইসক্রিম উৎপাদনের ভ্যানিলা ফ্লেভার রাখা হয়েছে ফ্রিজে– তবে তার পাশেই মিললো মাছ–মাংস। রাজধানীর বাসাবোতে এমনই এক লাইসেন্সবিহীন আইসক্রিম তৈরির কারাখানায় অভিযান চালিয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। অভিযানে কারখানাটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপম দাস অনুপের নেতৃত্বে এ চালানো হয়েছে।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানায়, অভিযানে কারখানাটিতে নোংরা পরিবেশে বিভিন্ন ধরনের আইসক্রিম উৎপাদন করতে দেখা যায়। প্রতিষ্ঠানটির নাম ‘ভেনিস’ হলেও সেখানে ‘ড্যানিশ’ ও ‘সেভেন আপ’ নামে আইসক্রিম উৎপাদন ও সংরক্ষণ করা হচ্ছিল। এ ছাড়া কারখানার ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ভ্যানিলা ফ্লেভার এবং আইসক্রিম সংরক্ষণের স্টোরেজে মাছ-মাংস সংরক্ষণ করতে দেখা যায়।
অভিযানকালে হালনাগাদ ট্রেড লাইসেন্স, ফায়ার লাইসেন্স ও বিএসটিআইয়ের সনদ দেখাতে ব্যর্থ হয় প্রতিষ্ঠানটি।
এসব অপরাধের দোষ স্বীকার করায় আদালত ২০১৩ সালের নিরাপদখাদ্য আইনে প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করেন।
অভিযানকালে নিরাপদ খাদ্য পরিদর্শক কামরুল হাসানসহ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অন্যান্য সদস্য এবং ব্যাটালিয়ন আনসার সদস্যরা উপস্থিত থেকে আদালকে সহায়তা করেন।

দেড়শ বছর পর লাইব্রেরিতে ফেরত এলো বই, জরিমানা ১৯ হাজার ডলার

-CznNewsLab-63b117-480x270.webp)