শিরোনাম

মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট-দোকান বন্ধ

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট-দোকান বন্ধ
রাজধানীর একটি মার্কেটে পণ্য দেখছেন ক্রেতারা। ফাইল ছবি

প্রতিদিনই কোনো না কোনো প্রয়োজনে কেনাকাটা করতে মার্কেট বা শপিংমলে যেতে হয়। কিন্তু রাজধানীর ব্যস্ত জীবনে হুট করে গিয়ে দেখলেন সেই শপিংমল বা মার্কেট বন্ধ। তখন বিপাকে পড়তে হয়। তাই আগে থেকেই কোন মার্কেট খোলা বা বন্ধ থাকবে সেটা জেনে নিলে ভোগান্তি দূর করা যায়।

তাই সময়ের অপচয় আর অযথা যাতায়াতের বিড়ম্বনা এড়াতে বের হওয়ার আগেই জেনে নিন মঙ্গলবার (২৩ জুন) রাজধানীর কোন কোন এলাকার দোকানপাট ও মার্কেট বন্ধ রয়েছে।

যেসব এলাকার মার্কেট বন্ধ

নিউ মার্কেট, ইস্টার্ন প্লাজা, মোতালেব প্লাজা, বসুন্ধরা সিটি, সেজান পয়েন্ট, চাঁদনী চক, চন্দ্রিমা মার্কেট, গাউসিয়া, ধানমন্ডি হকার্স, বদরুদ্দোজা মার্কেট, প্রিয়াঙ্গন শপিং সেন্টার, গাউসল আজম মার্কেট, রাইফেলস স্কয়ার, অরচার্ড পয়েন্ট, ক্যাপিটাল মার্কেট, ধানমন্ডি প্লাজা, মেট্রো শপিং মল, প্রিন্স প্লাজা, রাপা প্লাজা, কারওয়ান বাজার, ডিআইটি মার্কেট, অর্কিড প্লাজা।

বন্ধ থাকবে যেসব এলাকার দোকানপাট

কারওয়ান বাজার, নীলক্ষেত, কাঁটাবন, কাঁঠালবাগান, হাতিরপুল, মানিক মিয়া অ্যাভিনিউ, রাজাবাজার, মণিপুরিপাড়া, তেজকুনীপাড়া, ফার্মগেট, এলিফ্যান্ট রোড, শুক্রাবাদ, সোবহানবাগ, ধানমন্ডি, হাজারীবাগ, জিগাতলা, রায়েরবাজার, পিলখানা, লালমাটিয়া।

/জেএইচ/