আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে সরকারি ও বিরোধী দল

নিজস্ব প্রতিবেদক

আজ ২৩ জুন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। এই দিবসটি ঘিরে দলের নেতাকর্মীদের সম্ভাব্য নাশকতার আশঙ্কায় রাজধানীসহ দেশব্যাপী নিরাপত্তা জোরদার করা হয়েছে। গোপালগঞ্জসহ ৬ জেলায় সেনা মোতায়েন করেছে সরকার। একইসঙ্গে ক্ষমতাসীন বিএনপি, এর অঙ্গ-সহযোগী সংগঠন, জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট এবং গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলও সতর্ক অবস্থানে রয়েছে।
জানা গেছে, প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশের বিভিন্ন স্থানে সীমিত পরিসরে সাংগঠনিক তৎপরতা শুরু করেছে আওয়ামী লীগ। দলটির নেতাকর্মীরা রাজধানীসহ সারাদেশে ঝটিকা মিছিল, লিফলেট বিতরণ ও ভার্চুয়াল কর্মসূচির মাধ্যমে রাজনৈতিক উপস্থিতি জানান দেওয়ার চেষ্টা করছে।
দলটির কেন্দ্রীয় ও তৃণমূল পর্যায়ের একাধিক সূত্র জানায়, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রাজশাহী ও সিলেটসহ বিভিন্ন এলাকায় ছোট ছোট কর্মসূচির প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে এসব কর্মসূচি প্রকাশ্যে নয়, বরং হঠাৎ করে মিছিল বা সমাবেশ করে দ্রুত স্থান ত্যাগের পরিকল্পনা রয়েছে।
যদিও আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বিএনপি কিংবা জামায়াত আনুষ্ঠানিকভাবে কোনো কর্মসূচি ঘোষণা করেনি। তবে দলগুলোর নেতারা বলছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা হলে তা মোকাবিলায় প্রয়োজনে মাঠে নামবে তারা।
বিএনপির নেতারা জানান, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হলেও সাম্প্রতিক সময়ে ঢাকাসহ বিভিন্ন এলাকায় দলটির নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছে। প্রতিষ্ঠাবার্ষিকীর দিনও তারা মাঠে নামার চেষ্টা করতে পারে। এ কারণে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সতর্ক অবস্থানে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
এ বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বিএনপির কোনো কর্মসূচি নেই। তবে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা নাশকতার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
তবে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে আলাদা কোনো কর্মসূচি ঘোষণা না করলেও দলটি কর্তৃক সংঘটিত গুম, খুন ও গণহত্যার বিচার নিশ্চিত করার দাবিতে ২৩ জুন বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দেশের সব জেলা ও মহানগরে পালিত হবে এই কর্মসূচি।
অন্যদিকে আজ (২৩ জুন) বিকাল ৫টায় রাজধানীর বিজয়নগরে গণহত্যার বিচারে ধীরগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সমাবেশ করবে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।
এদিকে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে আজ দেশের সব জেলা, মহানগর, উপজেলা, থানা ও পৌর এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করবে জাতীয়তাবাদী যুবদল। সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যুবদলের শীর্ষ নেতাদের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেল বলেন, কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠী আন্দোলনের নামে নাশকতা, সহিংসতা কিংবা অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে যুবদলের নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করবে।
এদিকে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আলাদা কোনো কর্মসূচি নেই বলে জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী ফ্যাসিস্টদের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আমাদের পক্ষে আনুষ্ঠানিক কর্মসূচি নাই। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ছাত্রসংগঠন ছাত্রলীগ যদি অস্থিতিশীল ও নৈরাজ্য পরিবেশ সৃষ্টির পাঁয়তারা করে সেক্ষেত্রে ছাত্রদল সতর্ক অবস্থানে থাকবে।
এদিকে গণঅধিকার পরিষদ আজ সারাদেশে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। দলটির সভাপতি নুরুল হক নুর এক ফেসবুক পোস্টে বলেন, ফ্যাসিবাদ প্রশ্নে জুলাইয়ের ঐক্য জাগ্রত থাকা উচিত।

প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় আওয়ামী লীগ
ময়মনসিংহের ৮ স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নানা কর্মসূচি
আওয়ামী লীগ-ছাত্রলীগের তৎপরতার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ