২০০৬ থেকে ২০২৬, যেভাবে মেসির ১৮ গোল

২০০৬ থেকে ২০২৬, যেভাবে মেসির ১৮ গোল
সিজেডএন স্পোর্টস ডেস্ক

২০০৬ সালে প্রথম বিশ্বকাপ খেলেন মেসি। সেই থেকে শুরু, মাঝে ২০১০ বিশ্বকাপে খরা। এরপর প্রতি বিশ্বকাপেই গোল পেয়েছেন মেসি। এবার ২০২৬-এ নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে এসে মেসি এখন পর্যন্ত ২ ম্যাচে করেছেন ৫ গোল। তাতে বিশ্বকাপে তার গোল সংখ্যা হলো ১৮টি।
মিরোস্লাভ ক্লোসাকে (১৬ গোল) ছাড়িয়ে মেসি এখন বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা। মেসির পেছনে আছেন এমবাপ্পেও (১৬ গোল)। আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ শেষে হয় ইরাক-ফ্রান্স ম্যাচ। সেই ম্যাচে দুই গোল করে ক্লোসার পাশে বসেন এমবাপ্পে।
যেভাবে মেসির ১৮ গোল-
২০০৬ বিশ্বকাপে মেসি ১ গোল করেন। ২০১০ সালে কোনো গোল পাননি। ২০১৪ সালে ক্যারিয়ারের প্রথম বিশ্বককাপ ফাইনালে ওঠার পথে ৪ গোল করেন। ২০১৮ তেও সুবিধা করতে পারেননি, করেন ১ গোল। অবশ্য দল বাদ পড়েছিল শেষ ষোলোতেই।
তবে ২০২২ বিশ্বকাপ ছিল মেসির জন্য স্মরণীয়। প্রথম ট্রফি জেতার পথে ৭ গোল করেন। আর এবার ২ ম্যাচেই হয়ে গেল পাঁচ গোল। সব মিলিয়ে বিশ্বমঞ্চে মোট ১২টি ভিন্ন দলের বিপক্ষে ১৮টি গোল করেছেন ফুটবল জাদুকর মেসি।
২০০৬ সালের জুনে মাত্র ১৮ বছর বয়সে সার্বিয়া ও মন্টিনিগ্রোর বিপক্ষে যে যাত্রার শুরু হয়েছিল, ২০২৬ সালের জুনে এসে তা পেলো পূর্ণতা। প্রশ্ন হলো কোথায় থামবেন মেসি!

প্রায় ৪ ঘণ্টার ম্যাচে এমবাপ্পের জোড়া গোল, ফ্রান্সের জয়