সেনেগালকে হারিয়ে ২৮ বছর পর নকআউট পর্বে নরওয়ে

সিজেডএন স্পোর্টস ডেস্ক

২৮ বছর পর বিশ্বকাপে খেলতে এসে নকআউট পর্ব নিশ্চিত করলো নরওয়ে। সেনেগালের বিপক্ষে আর্লিং হলান্ডের জোড়া গোলে ৩-২ ব্যবধানে জয় পেয়েছে নরওয়ে। এর আগে ১৯৯৮ সালে বিশ্বকাপ খেলে, সেবার শেষ-১৬ তে জায়গা করে নিয়েছিল নরওয়ে।
ম্যাচের শুরু থেকেই ছিল নরওয়ের দাপট। তবে ডেডলক ভাঙে ৪৩ মিনিটে। মার্কাস পেডেরসনের গোলে হাফ টাইমের আগেই লিড নেয় ভাইকিংসরা। বিরতির পর লিড দ্বিগুণ করেন হলান্ড। ৪৮ মিনিটে ওডেগার্ড বাম দিকে বল বাড়িয়ে দেন হলান্ডকে। কালিদু কুলিবালি স্লাইড করে বাধা দেওয়ার চেষ্টা করলেও বল তাঁর পাশ কাটিয়ে যায়। এরপর কোনো ভুল না করে প্রথম ছোঁয়াতেই জোরালো শটে বল জালে পাঠান হলান্ড।
সেনেগালের হয়ে ৫৩ মিনিটে একটি গোল শোধ করেন ইসমাইলা সার। তবে পাঁচ মিনিট পরই আবারও গোল করেন হলান্ড।
ম্যাচের যোগকরা সময়ে ইসমাইলা সার আবার গোল করে ব্যবধান কমান। তবে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে নরওয়ে। তাতে ‘আই’ গ্রুপ থেকে নকআউট নিশ্চিত করেছে নরওয়ে।
এই গ্রুপে ফ্রান্স ও নরওয়ে দুই দলেরই পয়েন্ট সমান ৬ করে। তবে গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে আছে ফ্রান্স। ফ্রান্স-নরওয়ে ম্যাচ শেষে জানা যাবে এই গ্রুপের সেরা কোন দল।

মেসি সর্বকালের সেরা ফুটবলার, অভিনন্দন চ্যাম্পিয়ন: ক্লোসা