আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু, কর্তৃপক্ষের দুঃখ প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষের।
বুধবার (২৭ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দুঃখ প্রকাশ করে প্রতিষ্ঠানটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার (২৭ মে) দিবাগত রাত ২টার দিকে হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ড-২ এ শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) চালু থাকলেও একাধিক নবজাতকের মা সেগুলো বন্ধ করার অনুরোধ জানান। পরে কর্তব্যরত নার্সরা তা বন্ধ করে দেন। পরবর্তিতে রাত ৩টার দিকে আবার এসি চালু করা হয়।
এতে বলা হয়েছে, রাত ৪টার দিকে এক নবজাতক কান্না শুরু করলে দ্রুত তাকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (এনআইসিইউ) নেওয়া হয়। পরে পর্যায়ক্রমে আরও ৫ নবজাতককে দ্রুত এনআইসিইউতে স্থানান্তর করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকাল ৬টার দিকে এনআইসিইউতে একটি শিশু মারা যায়। পরে সকাল ৬টা থেকে ৯টার মধ্যে আরও ৫ নবজাতকের মৃত্যু হয়। ওই ওয়ার্ডে সদ্য সন্তান জন্ম দেওয়া মায়েরা শিশুদের নিয়ে অবস্থান করছিলেন এবং রাতে সেখানে তিনজন নার্স দায়িত্ব পালন করছিলেন।
ঘটনার পরপরই হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে অবস্থান নেন। পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং পুলিশ প্রশাসনের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি খতিয়ে দেখছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এ ধরনের মর্মান্তিক ও দুঃখজনক ঘটনা কেন ঘটেছে, তা তদন্তে সরকারের সংশ্লিষ্ট বিভাগকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে। একইসঙ্গে আদ্-দ্বীন কর্তৃপক্ষ অভ্যন্তরীণভাবেও তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ ঘটনায় কারও গাফিলতি কিংবা ত্রুটি চিহ্নিত হলে অবশ্যই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আমরা সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছি।

আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু, তদন্ত কমিটি গঠন