‘হাসপাতালে কোনো অনৈতিক কাজ করলে ব্যবস্থা’

নিজস্ব প্রতিবেদক

হাসপাতালে কোনো অনৈতিক কাজ করলেই ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।
শুক্রবার (১৭ জুলাই) বিকেলে রাজধানীর শেওড়াপাড়ায় ‘গ্রীন স্পেশালাইজড হসপিটাল’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ হুঁশিয়ারি দেন তিনি।
ডিএনসিসি প্রশাসক বলেন, হাসপাতালে সেবা থাকবে সেবার মতো। গ্রীন স্পেশালাইজড হাসপাতাল যত ভালো কাজ করবে, উত্তর সিটি করপোরেশন পাশে থাকবে। আর কেউ যদি এই হাসপাতালে কোনো অনৈতিক কাজ করতে চায়, তাহলে আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নেব।
দল-মত-নির্বিশেষে এলাকার সবাই এই হাসপাতালে সুন্দর ও ভালো পরিবেশে সঠিক চিকিৎসা পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
হাসপাতালটির মেডিকেল বর্জ্য সঠিকভাবে সংরক্ষণ ও অপসারণের আহ্বান জানান ডিএনসিসি প্রশাসক।
অনুষ্ঠানে হাসপাতালের ডাক্তার, নাসসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মিরপুরের খাল দখলমুক্ত করার ঘোষণা ডিএনসিসি প্রশাসকের 