আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু, তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (২৭ মে) দুপুরে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।
তিনি বলেন, চিকিৎসায় অবহেলার কারণে মৃত্যু হয়েছে বলে মনে হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কারিগরি ত্রুটির কারণে এই ঘটনা ঘটেছে। এরই মধ্যে কারিগরি ত্রুটি খতিয়ে দেখতে তদন্ত কাজ শুরু করেছে সিআইডির বিশেষজ্ঞ দল।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই কর্মকর্তা বলেন, স্বাস্থ্যবিভাগ ও সিআইডির কর্মকর্তাদের নিয়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, শিশু মৃত্যুর পর হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ড ও এনআইসিইউ’র কার্যক্রম সাময়িকভাবে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু, ঘটনাস্থলে সিআইডি