রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪১৯

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪১৯
সিজেডএন ডেস্ক

গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অপরাধ ও মাদকবিরোধী অভিযানে ৪১৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এসব অভিযানে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাই মালামাল। একইসঙ্গে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৭১টি মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী এসব তথ্য জানান।
তিনি বলেন, ডিএমপির অপরাধ বিভাগ ও গোয়েন্দা শাখা (ডিবি) নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
এ সময় তাদের কাছ থেকে ২১টি মোবাইল ফোন, ১৪টি ল্যাপটপ, ২৮টি ভিওআইপি মেশিন, ৪ হাজার ৮৪৬টি বিভিন্ন কোম্পানির সিম, বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম, ৫২টি ক্যাবল কানেক্টর, ১৬টি ডাটা কানেক্টর মেশিন উদ্ধার করা হয়। এছাড়াও একটি পাওয়ার সাপ্লাই মেশিন, একটি সিসি ক্যামেরা, ১২টি ল্যাপটপ চার্জার, ২৬ বোতল বিদেশি মদ, একটি প্রাইভেটকার, নগদ ২ লাখ ৯ হাজার ৭০০ টাকা, ১৪ কেজি গাঁজা, ৯১৪ পিস ইয়াবা ও ৩৫০ দশমিক ৮ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে ডিএমপি।

রাজধানীতে ছুরিকাঘাতে মা-মেয়ে নিহত, জামাতা আটক

-CznNewsLab-63b117-480x270.webp)