ইরানে বিয়ে বাড়িতে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ৫, আহত ৬৮

সিজেডএন ডেস্ক

ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশে একটি বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় শিশুসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৬৮ জন। বুধবার (২ সেপ্টেম্বর) ভোরে প্রদেশের সিরিক কাউন্টির কুহেস্তাক শহরে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
সিরিক কাউন্টির গভর্নর রেজা শহিদিয়ান রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিকে বলেন, হতাহত ব্যক্তিদের মধ্যে ৫০ জনই নারী ও শিশু। আহতদের মিনাব শহরের একটি হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের অবস্থা ‘স্থিতিশীল’ বলেও জানান তিনি।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ‘আজ (বুধবার) ভোরে কুহেস্তাক শহরের একটি বিয়ে বাড়িতে এ নিষ্ঠুর হামলা চালানো হয়। এই নিষ্ঠুরতাকে এর আগে ঘটে যাওয়া ধারাবাহিক নৃশংসতা থেকে আলাদা করে দেখা যায় না।’
এদিকে, ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে পুনরায় সামরিক অভিযান শুরুর বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। তাদের দাবি, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে এবং ওই অঞ্চলে মার্কিন সেনাদের ওপর ইরানের সাম্প্রতিক হামলার চেষ্টার জবাবেই এসব হামলা চালানো হয়েছে। মার্কিনরা কখনো বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করে না।
তবে বিয়ের অনুষ্ঠানের সময় আবাসিক এলাকায় হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে আইআরজিসি। তারা জানিয়েছে, এই হামলার জন্য যুক্তরাষ্ট্রকে অনুশোচনা করতে হবে। হামলার প্রতিশোধ নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে ইরানি বাহিনী।

ইরানিদের পাশে আছে রাশিয়া: পুতিন