বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নিজ ভাইকে বহিষ্কারের দাবি এমপির

লালমনিরহাট সংবাদদাতা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল নিজের ছোট ভাই ও কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলমকে অবিলম্বে বহিষ্কারের দাবি জানিয়েছেন। এ সময় জাহাঙ্গীরের বিরুদ্ধে অভ্যন্তরীণ শৃঙ্খলা ভঙ্গ, গ্রুপিং সৃষ্টি ও বিভিন্ন সময় অন্য দলের স্বার্থে কাজ করার অভিযোগ তোলে তীব্র সমালোচনা ও ক্ষোভ প্রকাশ করেন তিনি।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) কালীগঞ্জ আর এম এম পি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই সমাবেশের আয়োজন করা হয়েছিল।
সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে এমপি রোকন উদ্দিন বাবুল বলেন, ‘যারা ধানের শীষে ভোট করবে না, অথচ বিএনপির নাম মুখে নেবে– তাদের আমরা বরদাস্ত করবো না।’
বিগত ছয় মাস ধরে কোনো দলীয় কর্মসূচিতে অংশ না নিয়ে হঠাৎ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘যার মধ্যে রাজনৈতিক শিষ্টাচার ও আদব-কায়দা নেই, সে কখনো প্রকৃত নেতা বা জনপ্রতিনিধি হতে পারে না।’
এ সময় জেলা নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করে এমপি আরও বলেন, ‘দলবিরোধী কর্মকাণ্ডের জন্য অনতিবিলম্বে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়ে দল থেকে বহিষ্কার করতে হবে। অন্যথায় সাধারণ নেতাকর্মীরা তাদের প্রতিহত করবে।’
নিজ চাচাতো ভাই ও উপজেলা বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীরের ওপর ক্ষোভ প্রকাশ করে এমপি বাবুল বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের আমলে সে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে গিয়ে বলেছিল, আমি তাকে হারানোর জন্য রাজনীতি করি। একবার সে জাতীয় পার্টির সাবেক এমপির কাছ থেকে গাড়ি উপহার নেয়, আবার কখনো জামায়াতের সঙ্গে জোট বাঁধে। আসলে তার উদ্দেশ্য কী, তা আগে স্পষ্ট করা উচিত।’
উন্নয়ন ও ঐক্যের আহ্বান নির্বাচনী এলাকার কিছু নেতাকর্মী তার ছবি বাদ দিয়ে ব্যানার-পোস্টার সাঁটানো এবং চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘এমপিকে বাইপাস করে রাজনৈতিক সফলতা পাওয়ার স্বপ্ন দেখা আস্পর্ধা ছাড়া কিছুই নয়।’
বক্তব্যের শেষদিকে আদিতমারী-কালীগঞ্জের উন্নয়ন নিশ্চিত করতে দলীয় নেতাকর্মী ও এলাকার সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল। তিনি বলেন, ‘যারা এ অঞ্চলের উন্নয়ন আটকে দিতে এবং চক্রান্ত করতে চায়, তাদের প্রতিহত না করলে কাঙ্ক্ষিত উন্নয়নের ধারা অক্ষুণ্ন রাখা সম্ভব নয়।’

সুপ্রিম কোর্টে বিএনপিপন্থি আইনজীবীদের হাতাহাতি, আহত ৫