৫ দিন ধরে অচল ডুয়েট, সংঘর্ষের ঘটনায় মামলা
গাজীপুর সংবাদদাতা

প্রকাশ : ১৯ মে ২০২৬, ১৫: ০৯

উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে টানা আন্দোলন করে যাচ্ছে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) শিক্ষার্থীরা। এতে নিয়োগের পাঁচ দিন পেরিয়ে গেলেও এখনো ক্যাম্পাসে প্রবেশ করতে পারেননি নবনিযুক্ত ডুয়েট উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ইকবাল। এসব ঘটনায় কার্যত অচল হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম।
এদিকে, অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে ডুয়েট উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার প্রতিবাদে আন্দোলন চলাকালে গত ১৭ মে ক্যাম্পাসে শিক্ষার্থীদের সঙ্গে বহিরাগতদের সংঘর্ষের ঘটনায় একটি মামলা করেছে পুলিশ। এতে অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম।
জানা গেছে, গত ১৪ মে ডুয়েটের নতুন উপাচার্য হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে নিয়োগ দেয় সরকার। নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়, তিনি চার বছরের জন্য নিয়োগপ্রাপ্ত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান হিসেবে তাকে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করতে হবে।
তবে, খবরটি প্রকাশ হওয়ার পরপরই ডুয়েটের বাইরের শিক্ষককে উপাচার্য হিসেবে নিয়োগের প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের দাবি, ডুয়েটের শিক্ষকদের মধ্য থেকেই উপাচার্য নিয়োগ দিতে হবে।
দাবি আদায়ে গত কয়েকদিন ধরেই টানা আন্দোলন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের আন্দোলনের মুখে মঙ্গলবার (১৯ মে) পর্যন্তও ডুয়েট ক্যাম্পাসে প্রবেশ করতে পারেননি উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ইকবাল।
বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আবু তৈয়ুব বলেন, ‘ইতোমধ্যে উপাচার্য নিয়োগের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তবে আন্দোলনের কারণে নতুন উপাচার্য এখনো বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারেননি।’
বিষয়টি নিয়ে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ইকবাল বলেন, ‘দায়িত্ব গ্রহণের পর থেকেই আমি নিয়মিত কাজ করে যাচ্ছি। ইতোমধ্যে কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষকদের বেতন, বোনাস, ওভারটাইমসহ বকেয়া পরিশোধের ব্যবস্থা করেছি। পাশাপাশি শিক্ষার্থীদের খোঁজখবর নিচ্ছি এবং আহতদের চিকিৎসার ব্যবস্থাও করতে বলেছি। আশা করছি সব ঠিক হয়ে যাবে।’
ক্যাম্পাসে প্রবেশের বিষয়টি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে শিক্ষকদের সঙ্গে আলোচনা চলছে। আমরা একটি সাধারণ সভা করবো। সেখানে সবার সঙ্গে আলোচনা করে ধীরে-সুস্থে ক্যাম্পাসে যাবো।’
অন্যদিকে, গত ১৭ মে (রবিবার) সকালে শিক্ষার্থীদের আন্দোলনে ভিসির পক্ষ নিয়ে তাদের ওপর হামলা করে কিছু বহিরাগত লোক। এ সময় উভয় পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপে ১৫ জন আহত হন। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে জানিয়ে ওসি আমিনুল ইসলাম বলেন, ‘সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। বর্তমানে ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

/এফআর/

রণক্ষেত্র ডুয়েট, আহত ১৫