শিরোনাম

গলায় শিবিরের আইডি কার্ড দেখে বিশ্বাস করে ফোন হারালেন এমপি আরমান

ঢাবি সংবাদদাতা
ঢাবি সংবাদদাতা
গলায় শিবিরের আইডি কার্ড দেখে বিশ্বাস করে ফোন হারালেন এমপি আরমান
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের অনুষ্ঠান, গোল চিহ্নিত করা ছেলেটিকে চোর সন্দেহ করা হচ্ছে

ঢাবিতে ছাত্রশিবিরের অনুষ্ঠান, গোল চিহ্নিত করা ছেলেটিকে চোর সন্দেহ করা হচ্ছে

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ইসলামী ছাত্রশিবিরের অনুষ্ঠানে গিয়ে মোবাইল ফোন খোয়ানোর অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) মীর আহমাদ বিন কাসেম।

জুলাই অভ্যুত্থানের ওই অনুষ্ঠানে গলায় আয়োজকদের কার্ড ঝুলানো এক তরুণের হাতে তিনি ফোনটি দিয়েছিলেন বলে শনিবার (১৮ জুলাই) রাতে ফেসবুকে লিখেছেন এই আইনজীবী, যিনি ব্যারিস্টার আরমান নামেও পরিচিত।

ব্যারিস্টার আরমান সাহায্যের অনুরোধ জানিয়ে ফেসবুকে লিখেছেন, ‘মোবাইল প্রতারণার শিকার হয়েছি। ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার জুলাই নিয়ে একটি আয়োজনে আমি মোবাইলে লাইভ সম্প্রচার করছিলাম। এমন সময় ওই আয়োজনের আইডি কার্ড পরা এক যুবক এসে বলে, ‘ফোনটা আমার হাতে দিন, আপনি স্বাচ্ছন্দ্যে কথা বলুন।’ আইডি কার্ড দেখে বিশ্বাস করে ফোনটি তার হাতে দিয়ে আমি বর্ণনা দিচ্ছিলাম। কিছুক্ষণ পর দেখি সে ফোনসহ উধাও।’

তিনি আরও লিখেছেন, ‘ওই ব্যক্তির কোনও খোঁজ পেলে বা কেউ তাকে চিনতে পারলে ‘সাজ্জাদ হোসাইন (+880 1839-652727) অথবা আব্দুল মালেক (সহকারী) (+880 1407-786247) এই নাম্বারে যোগাযোগ করার অনুরোধ।’

উল্লেখ্য, এই ঘটনায় শাহবাগ থানায় জিডি করেছেন ব্যারিস্টার আরমান।

/এসআর/