সর্বোচ্চ গবেষণাপত্র প্রকাশে সম্মাননা পেলেন মিজানুর রহমান

জাবি সংবাদদাতা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সমাজবিজ্ঞান অনুষদভুক্ত শিক্ষকদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক গবেষণা প্রকাশের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা পুরস্কার পেয়েছেন নগর ও অঞ্চল পরিকল্পনা (ইউআরপি) বিভাগের সহযোগী অধ্যাপক মিজানুর রহমান। বিগত ২০২৫ সালের গবেষণাকর্মের মূল্যায়নে ‘আবু জাফর শামসুদ্দীন ও আয়েশা আখতার খাতুন মেমোরিয়াল ট্রাস্ট’-এর পক্ষ থেকে তাকে এই সম্মাননা দেওয়া হয়।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিন কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে সম্মাননা স্মারক ও আর্থিক প্রণোদনার চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. শামছুল আলম।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাস্টের প্রবর্তক এবং জাবির ভূগোল ও পরিবেশ বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক দারা শামসুদ্দীন। তিনি ট্রাস্টের প্রেক্ষাপট তুলে ধরে জানান, কলা ও মানবিকী এবং সমাজবিজ্ঞান অনুষদের শিক্ষকদের গবেষণায় আরও বেশি উদ্বুদ্ধ করতে ২০০১ সাল থেকে পর্যায়ক্রমে এই পুরস্কার দেওয়া হচ্ছে।
মনোনয়ন প্রক্রিয়ার বিষয়ে তিনি বলেন, পুরস্কারের জন্য শিক্ষক নির্বাচনের ক্ষেত্রে আমরা পরিমাণগত বা সংখ্যাগত (Quantitative) মাপকাঠি ব্যবহার করে থাকি। প্রতি ইংরেজি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে হালনাগাদ করা শিক্ষকদের প্রকাশনার তালিকা বিশ্লেষণ করে সর্বোচ্চ গবেষণাপত্র প্রকাশকারীকে এই সম্মাননার জন্য চূড়ান্ত করা হয়।
সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজবিজ্ঞান অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।