বেরোবিতে ক্রিকেট টুর্নামেন্ট: চ্যাম্পিয়ন পদার্থবিজ্ঞান ও জেন্ডার স্টাডিজ বিভাগ

বেরোবি সংবাদদাতা

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টে ছাত্রীদের ক্রিকেট খেলায় পদার্থবিজ্ঞান বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়নের হয়েছে জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ। আর ছাত্রদের ম্যাচে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস অ্যান্ড বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে পদার্থবিজ্ঞান বিভাগ।
বেরোবি শারীরিক শিক্ষা বিভাগের আয়োজনে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকালে বিশ্ববিদ্যালয়ের ১ নং খেলার মাঠে টুর্নামেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ হয়। চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপাচার্য বলেন, ক্রীড়া ও সংস্কৃতি চর্চা শিক্ষার্থীদেরকে নেতিবাচক কর্মকাণ্ড থেকে বিরত রাখে এবং নেতৃত্ব বিকাশে সহায়ক হিসেবে কাজ করে। তাই ক্রীড়া চর্চার মাধ্যমে অর্জিত ইতিবাচক মানসিকতা বিশ্ববিদ্যালয়ের কল্যাণে ও দেশের কল্যাণে কাজে লাগাতে হবে।
তিনি আরও বলেন, সবার ঐকান্তিক প্রচেষ্টায় ক্রীড়া প্রতিযোগিতাটি খুবই চমৎকারভাবে সম্পন্ন হয়েছে।
শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বেরোবি জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. এমদাদুল হক, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. নজরুল ইসলাম, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ও প্রক্টর প্রফেসর ড. মো. ফেরদৌস রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. ইলিয়াছ প্রামানিক প্রমুখ উপস্থিত ছিলেন।