ঢাবিতে প্রভোস্টের বিরুদ্ধে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ, তদন্তের দাবি

ঢাবি সংবাদদাতা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলের প্রভোস্ট অধ্যাপক ড. ইলয়াস আল-মামুনের বিরুদ্ধে এক আবাসিক শিক্ষার্থীকে মানসিক নির্যাতনের অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। একই সঙ্গে এ ঘটনায় তীব্র নিন্দা জানায় সংগঠনটি।
এক যৌথ বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক মোজাম্মেল হক ও সাধারণ সম্পাদক আকাশ আলী জানান, একটি গণতান্ত্রিক বিশ্ববিদ্যালয়ে উন্মুক্ত আলোচনা ও সমালোচনার পরিবেশ থাকা আবশ্যক। প্রশাসনের যেকোনো সিদ্ধান্ত বা কর্মকাণ্ডের বিরুদ্ধে যৌক্তিক মতামত প্রকাশের পূর্ণ অধিকার শিক্ষার্থীদের রয়েছে। মতপ্রকাশের কারণে কোনো শিক্ষার্থীকে হুমকি দেওয়া বা মানসিক নির্যাতন করা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক সংস্কৃতির সম্পূর্ণ পরিপন্থী। গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে হলে হলে অতীতের নিপীড়নমূলক পরিস্থিতির ইতি ঘটবে এমনটাই সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশা।
ছাত্র ফ্রন্টের নেতারা গঠিত তদন্ত কমিটির উদ্দেশ্যে বলেন, কোনো ধরনের কালক্ষেপণ বা টালবাহানা না করে হলের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণপূর্বক অবিলম্বে মূল ঘটনা উদঘাটন করতে হবে এবং দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।
বিবৃতিতে সাধারণ শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা ও স্বাধীনভাবে মতপ্রকাশের অধিকার নিশ্চিত করার জোর দাবি জানান দুই নেতা। একই সাথে, হলের ভেতরে ছাত্রদল ও ছাত্রশিবির কর্তৃক যেকোনো ধরনের সংঘাতময় পরিবেশ তৈরির তীব্র নিন্দা প্রকাশ করেন তারা।

মধ্যরাতে ঢাবির হলে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ভিপি-জিএসসহ আহত ৬