শিরোনাম

পিএসসির চেয়ারম্যান ‘পদত্যাগ করছেন’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
পিএসসির চেয়ারম্যান ‘পদত্যাগ করছেন’
অধ্যাপক মোবাশ্বের মোনেম

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করছেন অধ্যাপক মোবাশ্বের মোনেম। অন্তর্বর্তী সরকারের সময় তিনি এ দায়িত্ব পেয়েছিলেন।

আজ মঙ্গলবার (১৮ আগস্ট) মোবাশ্বের মোনেম পদত্যাগপত্র পাঠাবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। কমিশনের একজন সদস্য জানান, মঙ্গলবারই চেয়ারম্যানের পদত্যাগপত্র পাঠানোর কথা রয়েছে।

জানতে চাইলে অধ্যাপক মোবাশ্বের মোনেম পদত্যাগের বিষয়টি না করেননি। তিনি বলেন, হলে জানবেন।

চব্বিশের গণঅভ্যুত্থানে অন্তর্বতী সরকার দায়িত্ব নেওয়ার পর ৮ অক্টোবর পিএসসির তৎকালীন চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ ১২ জন সদস্য পদত্যাগ করেন। পরদিন ৯ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেমকে পিএসসি চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়।

/এফসি/