শিরোনাম

নজর কাড়া লুকে ধরা দিলেন অপু বিশ্বাস

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
নজর কাড়া লুকে ধরা দিলেন অপু বিশ্বাস
ঢালিউড কুইন অপু বিশ্বাস

সিনেমার শুটিংয়ের কাজে বেশ কিছুদিন ধরে নেপালে রয়েছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। কাজের ফাঁকে ঘুরেছেন পাহাড়ে, উপভোগ করেছেন ঝর্ণার সৌন্দর্য্যও। মঙ্গলবার (১৮ আগস্ট) সাত সকালেই সামাজিক যোগাযোগমাধ্যমে সমুদ্রতট থেকে কিছু ছবি প্রকাশ করেছেন এই নায়িকা। যেখানে বেশ খোশ-মেজাজে দেখা গেছে তাকে।

ছবিতে দেখা গেছে, মাথায় ক্যাপ, চোখে রোদচশমা। স্লিভলেস ব্ল্যাক ক্যাজুয়াল টপস। প্রায় পুরো ব্ল্যাক কম্পোজিশনে বেশ নজর কেড়েছেন এই নায়িকা। খোলামেলা চুলে ও হালকা হাসিতে এমন নান্দনিক স্থান উপভোগ করার মুহূর্তগুলো একদম সাবলীলভাবে ফ্রেমবন্দি করেছেন তিনি। কিন্তু ছবিগুলো কোথা থেকে তোলা, তা অবশ্য প্রকাশ করেননি অভিনেত্রী।

ছবির ক্যাপশনে অপু বিশ্বাস লিখেছেন, ‘কখনো প্রকৃতিকেও সবসময় তোমার দরকার হবে। শুভ সকাল।’

এই ঢালিউড অভিনেত্রীর এমন ওয়েস্টার্ন ও স্টাইলিশ আউটফিট প্রকাশের পর পরই নানা প্রতিক্রিয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ভালোবাসাও প্রকাশ করছেন তার ভক্ত-অনুরাগীরা।

/এসবি/