জাবিতে ছাত্রদলের উদ্যোগে ‘লাইভ বাস ট্র্যাকিং সিস্টেম’ চালু

জাবি সংবাদদাতা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শাখা ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের যাতায়াত আরও নিরাপদ ও সময়োপযোগী করতে ‘লাইভ বাস ট্র্যাকিং সিস্টেম’ চালু করেছে।
বৃহস্পতিবার (৭ মে) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্ত্বর সংলগ্ন সড়কে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান এ কার্যক্রম উদ্বোধন করেন।
জানা গেছে, প্রাথমিকভাবে পাইলট প্রকল্প হিসেবে বিশ্ববিদ্যালয়ের দুইটি বাসে এই প্রযুক্তি চালু হয়েছে। পরে ধারাবাহিকভাবে সব বাসে এটি যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এ সিস্টেমের মাধ্যমে শিক্ষার্থীরা মোবাইল ফোনের মাধ্যমে বাসের অবস্থান তাৎক্ষণিকভাবে দেখতে পারবেন। কোনো কারণে বাস দেরি করলে নোটিফিকেশনও পাবে শিক্ষার্থীরা।
জাবি শাখা ছাত্রদলের সদস্য মো. শাকিল সর্দার বলেন, জাবি শাখা ছাত্রদল শিক্ষার্থীদের যাতায়াত আরও সহজ, নিরাপদ ও সময়োপযোগী করতে লাইভ বাস ট্র্যাকিং অ্যাপস ইনস্টল করছে। আমরা আপাতত পরীক্ষামূলকভাবে দুইটি বাসে এই সার্ভিস চালু করছি। ধাপে ধাপে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বাসে এই সিস্টেম চালু করা হবে।
শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, শিক্ষার্থীরা মোবাইল ফোন ব্যবহার করে তাৎক্ষণিকভাবে বাসের অবস্থান জানতে পারবেন। পাশাপাশি বাস নির্দিষ্ট স্টপেজে কখন পৌঁছাবে এবং কোনো কারণে বিলম্ব হলে সে সম্পর্কেও নোটিফিকেশন পাওয়া যাবে। এর ফলে শিক্ষার্থীদের সময় ব্যবস্থাপনা আরও সহজ হবে।
উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, শিক্ষার্থীদের যাতায়াতজনিত ভোগান্তি কমাতে প্রযুক্তিনির্ভর উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। মূলত এ ধরনের সেবা নিশ্চিত করার দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনের। কিন্তু শিক্ষার্থীদের স্বার্থে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের এ উদ্যোগ প্রশংসনীয়। আমি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই।