শিরোনাম

কর্মী মারা গেলে ৫০ হাজার টাকা দেবে ওয়াসা

নিজস্ব প্রতিবেদক
কর্মী মারা গেলে ৫০ হাজার টাকা দেবে ওয়াসা
গ্রাফিক্স: সিটিজেন জার্নাল

ঢাকা ওয়াসার কর্মকর্তা-কর্মচারীদের দাফন ও সৎকার বাবদ অনুদানের পরিমাণ বাড়ানো হয়েছে। এখন থেকে কর্মরত অবস্থায় কোনো কর্মকর্তা বা কর্মচারী মারা গেলে তার দাফন বা অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য ৫০ হাজার টাকা দেওয়া হবে।

বুধবার (৬ মে) ঢাকা ওয়াসার শ্রম ও কল্যাণ বিভাগ থেকে জারি করা এক অফিস সার্কুলারে এ তথ্য জানানো হয়।

সার্কুলারে বলা হয়, গত ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত কর্মসম্পাদন সহায়তা কমিটির ১৫তম সভার সিদ্ধান্ত অনুযায়ী এ অনুদানের হার পুনর্নির্ধারণ করা হয়েছে। আগে নিজ দাফন বা সৎকার বাবদ ২৬ হাজার টাকা দেওয়া হতো। নতুন সিদ্ধান্তে তা বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়েছে।

এ ছাড়া পরিবারের সদস্যের দাফন বা অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য ২০ হাজার টাকা অনুদান বহাল রাখা হয়েছে।

ঢাকা ওয়াসার সচিব এস এম জাহাঙ্গীর হোসেন স্বাক্ষরিত সার্কুলারে বলা হয়, নতুন এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

/এসএ/