অমুক্তিযোদ্ধাদের স্বেচ্ছায় নাম প্রত্যাহারের আহ্বান মন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত অমুক্তিযোদ্ধাদের স্বেচ্ছায় নাম প্রত্যাহার করা উচিত। অন্যথায় যাচাই-বাছাইয়ের মাধ্যমে তাদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান।
বৃহস্পতিবার (৭ মে) রাজধানীর ইস্কাটনে মুক্তিযোদ্ধা সংসদের মিলনায়তনে মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল আয়োজিত এক মতবিনিময় সভায় এ আহ্বান জানান তিনি।
আহমেদ আজম খান বলেন, মুক্তিযুদ্ধের গৌরব ও প্রকৃত মুক্তিযোদ্ধাদের মর্যাদা রক্ষায় সরকার বদ্ধপরিকর। যারা প্রকৃত মুক্তিযোদ্ধা নন অথচ বিভিন্ন সময়ে অবৈধভাবে তালিকাভুক্ত হয়ে রাষ্ট্রের সুযোগ-সুবিধা গ্রহণ করেছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, অতীতে রাজনৈতিক প্রভাব ও অনিয়মের মাধ্যমে বিপুলসংখ্যক অমুক্তিযোদ্ধাকে তালিকাভুক্ত করা হয়েছে। এসব ব্যক্তি শুধু রাষ্ট্রীয় সুযোগ-সুবিধাই নেননি, বরং বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ ও সুযোগও গ্রহণ করেছেন। যা প্রকৃত মুক্তিযোদ্ধাদের প্রতি অন্যায়।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, আজও আহ্বান জানাচ্ছি, যারা অমুক্তিযোদ্ধা, তারা স্বেচ্ছায় তালিকা থেকে নিজেদের নাম প্রত্যাহার করুন। এতে শাস্তির মাত্রা লঘু হতে পারে। কিন্তু তদন্তের মাধ্যমে চিহ্নিত হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, প্রকৃত মুক্তিযোদ্ধাদের ভাতা কোনোভাবেই বন্ধ হবে না। বরং তাদের চিকিৎসা, কল্যাণ ও সামাজিক নিরাপত্তা কার্যক্রম আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলকভাবে পরিচালনা করা হবে।

বগুড়া বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করবে সরকার: বিমান প্রতিমন্ত্রী