হরমুজে বাণিজ্যিক জাহাজগুলোকে সহায়তার ঘোষণা ইরানের

সিটিজেন ডেস্ক

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর জন্য কারিগরি, রসদ ও চিকিৎসা সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছে ইরান। বৃহস্পতিবার (৭ মে) দেশটির বন্দর ও সামুদ্রিক সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, আঞ্চলিক উত্তেজনার মাঝেও এ গুরুত্বপূর্ণ জলপথে নিরাপদ নৌ-চলাচল নিশ্চিত করতে এবং যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় তারা পূর্ণ প্রস্তুত। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, মূলত জাহাজের নিরাপত্তা বিধান, সমুদ্রযাত্রার উপযোগিতা বৃদ্ধি এবং নাবিকদের সার্বিক কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যেই তেহরান এ বিশেষ উদ্যোগ নিয়েছে।
ইতোমধ্যে ইরানের বিভিন্ন বন্দরের সামুদ্রিক যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার জাহাজগুলোর ক্যাপ্টেনদের কাছে এ বার্তা পাঠানো শুরু হয়েছে। বন্দর কর্তৃপক্ষ স্পষ্ট করেছে, হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজগুলো প্রয়োজন অনুযায়ী খাদ্য, প্রয়োজনীয় রসদ ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে পারবে। এছাড়া যেকোনো ধরনের চিকিৎসা জরুরি অবস্থা, স্বাস্থ্যসেবা এবং জাহাজের অনুমোদিত কারিগরি মেরামতের সরঞ্জাম পেতেও ইরান সরাসরি সহযোগিতা প্রদান করবে। সংস্থাটির মতে, আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম এ গেটওয়েতে নিরাপদ ও টেকসই সামুদ্রিক চলাচল নিশ্চিত করা ইরানের দায়িত্ব ও অঙ্গীকারের একটি অবিচ্ছেদ্য অংশ।
বিশেষ এ নির্দেশনাটি আগামী তিন দিন ধরে প্রতিদিন তিনবার করে সামুদ্রিক যোগাযোগ নেটওয়ার্ক ও বেতার তরঙ্গের মাধ্যমে প্রচার করা হবে। ইরানের পক্ষ থেকে জাহাজের মালিক ও ক্যাপ্টেনদের অনুরোধ জানানো হয়েছে, যেকোনো প্রয়োজনে যেন নিকটবর্তী ইরানি বন্দরের নৌযান চলাচল নিয়ন্ত্রণ কেন্দ্র অথবা স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে জরুরি বেতার চ্যানেলের মাধ্যমে যোগাযোগ স্থাপন করেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘প্রজেক্ট ফ্রিডম’ সাময়িকভাবে স্থগিত করার পর এ ঘোষণাটি এলো। উল্লেখ্য, উপসাগরীয় অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে হরমুজ প্রণালিতে আটকে পড়া বাণিজ্যিক জাহাজগুলোকে সহায়তা করার লক্ষ্যেই ওয়াশিংটন এ প্রজেক্টটি হাতে নিয়েছিল।
সূত্র: আল জাজিরা

যুদ্ধ শেষ করতে প্রস্তুত ইরান: পেজেশকিয়ান
আজই মার্কিন প্রস্তাবের জবাব দিতে পারে ইরান 