৪০০ রানের লক্ষ্য বাংলাদেশের
নিজস্ব প্রতিবেদক

৪০০ রানের লক্ষ্য বাংলাদেশের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৭ মে ২০২৬, ১৬: ৩৮

সংবাদ সম্মেলনে নাজমুল হোসেন শান্ত। ছবি: সংগৃহীত
টেস্ট চ্যাম্পিয়নশিপের সর্বশেষ চক্রে বাংলাদেশ ক্রিকেট দল দেশের চেয়ে বাইরে বেশি টেস্ট ম্যাচ জিতেছে। শেষ করেছে সপ্তম স্থানে থেকে। শুক্রবার (৮ মে) থেকে মিরপুরে শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান টেস্ট। ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে এটি বাংলাদেশের দ্বিতীয় সিরিজ, ঘরের মাঠে প্রথম।
প্রথম টেস্টের আগে বৃহস্পতিবার (৭ মে) সংবাদ সম্মেলনে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানালেন, প্রথম ইনিংসে ৪০০ রান করার লক্ষ্যের কথা।
শান্ত বলেন, ‘অধিনায়ক হিসেবে চাইবো যে ঘরের মাঠে বেশির ভাগ ম্যাচগুলো যেন আমরা জিতি এই চক্রে। ব্যাটসম্যান হিসেবে আমি ব্যক্তিগতভাবে যেটা চাই দলের কাছ থেকে, প্রথম ইনিংসে আমরা যেন ভালো ক্রিকেট খেলি সব সময়। এই চ্যালেঞ্জটা যদি আমরা ঠিকভাবে নিতে পারি, আমার মনে হয় এই চক্রটা আরও ভালো হবে।’
গত চক্রে ঘরের মাঠে বাংলাদেশের খেলা ৬ টেস্টে মাত্র একবারই ৩০০ এর বেশি রান দেখা গেছে। নিউজিল্যান্ডের বিপক্ষে ৩১০ রানের ইনিংসের সেই ম্যাচটি বাদ দিলে অন্য কোনো ম্যাচে ২০০ রানও করতে পারেনি!

শান্ত বলেন, ‘(প্রথম ইনিংসে) চার শর বেশি রান যদি আমরা করতে পারি, সেটা দলের জন্য খুব ভালো। একটা জিনিস বুঝতে হবে। যে যেভাবে খেলতে পছন্দ করে, সে সেভাবেই খেলুক। রান করাটাই গুরুত্বপূর্ণ। ৮০ ওভারে যদি আমরা ৪০০ করতে পারি কোনো সমস্যা নেই, যদি কেউ ১২০ ওভার লাগায়, তাতেও আমার কোনো সমস্যা নেই।’
পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টে স্পোর্টিং উইকেটে খেলা হবে। ব্যাটসম্যান ও বোলারদের জন্য থাকবে সমান সুবিধা। শান্তর ভাষায়, ‘যে রকম কন্ডিশনই থাকুক, ওই অনুযায়ী কত ভালো ব্যাটিং করা যায়, সেটাই গুরুত্বপূর্ণ একজন ব্যাটসম্যান হিসেবে। কিন্তু সম্প্রতি যদি মিরপুরের উইকেট দেখেন, বিশেষত সাদা বলের ক্রিকেট, আমরা কয়েকটা সিরিজ খেললাম আগের থেকে অনেক ভালো উইকেটে।’
পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুক্রবার শুরু হবে প্রথম টেস্ট। ১৬ মে সিলেটে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। সব ম্যাচই শুরু হবে সকাল ১০টায়।

/টিই/

বাংলাদেশ সফরের সূচি প্রকাশ করলো অস্ট্রেলিয়া