শিরোনাম

আজই মার্কিন প্রস্তাবের জবাব দিতে পারে ইরান

সিটিজেন ডেস্ক
আজই মার্কিন প্রস্তাবের জবাব দিতে পারে ইরান
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবটি ইরান অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, বৃহস্পতিবার (৭ মে) পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে এর আনুষ্ঠানিক জবাব দিতে পারে তেহরান। যদিও এখন পর্যন্ত জবাব দেওয়ার কোনো সুনির্দিষ্ট সময়সীমা ঘোষণা করা হয়নি।

ইরানের পার্লামেন্ট সদস্য এবং দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, তারা যুক্তরাষ্ট্রের কাছে একটি আনুষ্ঠানিক বার্তা পাঠাতে প্রস্তুত। তেহরান স্পষ্ট করে দিয়েছে, এ মুহূর্তে তারা তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো ধরনের আলোচনায় বসতে আগ্রহী নয়। তাদের প্রাথমিক লক্ষ্য হলো সমস্ত ফ্রন্টে চলমান যুদ্ধের অবসান ঘটানো।

ইরানের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, তারা সরাসরি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় নিশ্চয়তা চায়। এরপর ধাপে ধাপে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার দাবি জানানো হয়েছে। এ শর্তগুলো পূরণ হলেই কেবল দ্বিতীয় পর্যায়ে তারা পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করতে রাজি হবে।

এদিকে, হরমুজ প্রণালি নিয়ে তেহরান একটি বড় ধরনের কৌশলগত পরিবর্তন এনেছে। সেখানে পারস্য উপসাগরীয় প্রণালি কর্তৃপক্ষ নামে নতুন একটি সংস্থা গঠন করা হয়েছে। ইরানি কর্তৃপক্ষের দাবি অনুযায়ী, এ প্রণালির নৌ-চলাচল ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে এ জলপথ দিয়ে চলাচলকারী যেকোনো জাহাজকে অবশ্যই ইরানি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে এবং তাদের নিয়মকানুন মেনে চলতে হবে।

সূত্র: আল জাজিরা

/এমএকে/