শিরোনাম

চাকরি ফিরে পেলেন পুলিশের সেই কহিনূর মিয়া

বিশেষ প্রতিনিধি
চাকরি ফিরে পেলেন পুলিশের সেই কহিনূর মিয়া
কোহিনূর মিয়া। ছবি: সংগৃহীত

বহুল আলোচিত পুলিশের উপ-কমিশনার মোঃ কোহিনূর মিয়া প্রায় ১৬ বছর পর চাকরি ফিরে পেলেন। একই সঙ্গে তিনি তার চাকরি জীবনে বেতন-ভাতাদিসহ সবই ফিরে পাচ্ছেন। সোমবার (৯ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা মহানগর পুলিশের সাবেক উপকমিশনারের (পশ্চিম) বিরুদ্ধে দায়েরকৃত দুটি বিভাগীয় মামলায় তাকে ‘চাকরি থেকে বরখাস্ত করে গুরুদণ্ড দেওয়া হয়। ওই দুটি মামলা থেকে আদালত তাকে নির্দোষ হিসেবে গণ্য করে খালাস দেন। রাষ্ট্রপতির কাছে গুরুদন্ডাদেশ পুনর্বিবেচনার আবেদন করলে চাকরি বরখাস্তের আদেশটি বাতিল করা হয়।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, কোহিনূর মিয়ার বিরুদ্ধে ২০০৯ ও ২০১১ সালে দায়েরকৃত বিভাগীয় দুটি মামলার জারিকৃত প্রজ্ঞাপনটি বাতিল করা হলো। একই সঙ্গে তার বরখাস্তকালকে চাকরিকাল হিসাবে গণ্য করা হলো। তিনি বিধি মোতাবেক সব ধরণের বকেয়া বেতন-ভাতাদি এবং অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।

এর আগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পশ্চিম অঞ্চলের সাবেক উপকমিশনার (ডিসি) কোহিনূর মিয়াকে ২০১১ সালের ২২ ফেব্রুয়ারি চাকরি থেকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বিএনপি-জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন চার–দলীয় জোট সরকারের আমলে কোহিনূর মিয়া তৎকালীন সরকারের আস্থাভাজন পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন।

/টিই/