শিরোনাম

রাষ্ট্রদূত হচ্ছেন সেনাবাহিনীর ৩ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্রদূত হচ্ছেন সেনাবাহিনীর ৩ কর্মকর্তা
ছবি: সংগৃহীত

বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন তিন কর্মকর্তাকে রাষ্ট্রদূত নিয়োগ দিতে তাদের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ন্যস্ত করেছে সরকার।

বুধবার (৪ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করে বিষয়টি জানানো হয়েছে।

রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেতে যাওয়া ওই তিন সেনা কর্মকর্তা হলেন সশস্ত্র বাহিনী বিভাগের সাবেক প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান, ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল মো. জাহাংগীর আলম, মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) সাবেক কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. নাসিম পারভেজ।

উপসচিব মোহাম্মদ নূর-এ-আলমের সই করা ওই প্রজ্ঞাপনগুলোয় বলা হয়, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর (সেনাবাহিনী) এই ৩ কর্মকর্তাকে প্রেষণে নিয়োগের জন্য তাদের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হলো।

জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

সম্প্রতি সেনাবাহিনীর বেশ কিছু শীর্ষ পদে রদবদল করে সরকার। এসব রদবদলের ফলে এই তিন সেনা কর্মকর্তার জায়গায় নতুনদের দায়িত্ব দেওয়া হয়।

/বিবি/