শিরোনাম

সারা দেশে কালবৈশাখীর শঙ্কা

নিজস্ব প্রতিবেদক
সারা দেশে কালবৈশাখীর শঙ্কা
প্রতীকী ছবি

রাজধানীসহ দেশের ৮ বিভাগে ওপর দিয়েই কালবৈশাখী বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (৭ এপ্রিল) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

পূর্বাভাসে বলা হয়েছে, আজ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। তবে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও রাতের বেলা সামান্য কমতে পারে।

এতে বলা হয়েছে, রাজধানীসহ আশপাশের অঞ্চলে আজ দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ সকাল ৬টায় রাজধানীর ঢাকার তাপমাত্রা ছিল ২২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

/এসবি/