ঈদের দিন ঢাকায় বৃষ্টি হতে পারে: আবহাওয়া অফিস

সিটিজেন ডেস্ক
কালবৈশাখীর মৌসুমে দেশের বিভিন্ন স্থানে থেমে থেমে ঝড়বৃষ্টি অব্যাহত রয়েছে, যা আগামী রবিবার পর্যন্ত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে এই বৃষ্টি হবে বিচ্ছিন্নভাবে, দীর্ঘ সময় ধরে নয়।
আবহাওয়াবিদদের মতে, সম্ভাব্য ঈদুল ফিতরের দিন শনিবারও রাজধানী ঢাকাসহ দেশের বেশ কয়েকটি অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, সিলেট ও ঢাকা বিভাগের কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা বেশি। অন্যদিকে চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের দু-একটি এলাকাতেও হালকা বৃষ্টি হতে পারে।
রাজধানী ঢাকাতেও ঈদের দিন আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং দুপুরের পর ঝোড়ো হাওয়াসহ স্বল্পস্থায়ী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
ঈদের দিন দুপুরের পর বৃষ্টি বা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার কিছুটা আশঙ্কা আছে বলে জানিয়েছেন অধিদপ্তরের আবহাওয়াবিদ আফরোজা সুলতানা। তিনি বলেন, এ সময় আকাশ তো একেবারে পরিষ্কার থাকে না। ঈদের দিন রাজধানীতে সকালে কিছুটা মেঘ থাকতে পারে। আবার বিকেলেও মেঘ থাকতে পারে। সেখান থেকে বৃষ্টির সম্ভাবনা আছে। তবে এটি দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা কম।
আবহাওয়া অফিস বলছে, এ সময়ের ঝড়বৃষ্টির বৈশিষ্ট্য অনুযায়ী হঠাৎ বজ্রমেঘ তৈরি হয়ে স্বল্প সময়ের জন্য বৃষ্টি হয়, যা সাধারণত আধা ঘণ্টা থেকে দেড় ঘণ্টার মধ্যে শেষ হয়ে যায়। ফলে ঈদের দিন টানা বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি হতে পারে।
আরেক আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, ঈদের দিন বিক্ষিপ্তভাবে উপকূলীয় অঞ্চল অর্থাৎ খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগ অপেক্ষাকৃত কম বৃষ্টি হতে পারে। অন্য বিভাগগুলোর কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। সঙ্গে ঝোড়ো হাওয়া থাকতে পারে। এ সময়ের বৈশিষ্ট্য মেনে, স্থানীয় মেঘ সৃষ্টি হয়ে আধা ঘণ্টা থেকে দেড় ঘণ্টার মধ্যে এ ঝড়বৃষ্টি থাকতে পারে।