ঢাকাসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলে বজ্রবৃষ্টি, সতর্ক সংকেত জারি

সিটিজেন ডেস্ক

রাজধানী ঢাকাসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলের দুই বিভাগ ময়মনসিংহ ও সিলেটের উপর দিয়ে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি বয়ে যাচ্ছে।
শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটায় এ ঝড়ো হাওয়াসহ বৃষ্টি শুরু হয়। যা এখনো চলমান রয়েছে।
এর আগে দেশের উত্তর-পূর্বাঞ্চলের দুই বিভাগ ময়মনসিংহ ও সিলেটের ওপর দিয়ে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, এ সময় এসব অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
শুক্রবার দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত এক সতর্কতামূলক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের স্বাক্ষর করা ওই পূর্বাভাসে বলা হয়, পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে আসা দমকা হাওয়ার প্রভাবে ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে অস্থায়ীভাবে ঝড়ো আবহাওয়া সৃষ্টি হতে পারে। এর সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।
এ পরিস্থিতির প্রেক্ষিতে সংশ্লিষ্ট অঞ্চলের নদীবন্দরসমূহকে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের ভাষ্য অনুযায়ী, এই সংকেতের অর্থ হলো নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচল করতে হবে এবং মাঝারি ধরনের ঝড়ো হাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে।
অন্যদিকে দেশের অন্যান্য অঞ্চলেও আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অফিস। পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বিভিন্ন এলাকায় পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।
এই সম্ভাব্য ঝড়ো আবহাওয়ার কারণে দেশের অন্যান্য নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ সংকেতের আওতায় নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচল করতে হবে এবং ঝড়ো হাওয়ার সময় নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা রাখতে হবে।
এদিকে আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, মৌসুমি পরিবর্তনের এই সময়ে কালবৈশাখী ধরনের ঝড়-বৃষ্টির প্রবণতা দেখা দিতে পারে। ফলে দেশের বিভিন্ন অঞ্চলে হঠাৎ দমকা হাওয়া, বজ্রপাত এবং স্বল্প সময়ের বৃষ্টিপাত হওয়ার ঘটনা ঘটতে পারে।
এ অবস্থায় নদীপথে চলাচলকারী নৌযানের মাঝি-মাল্লা ও যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি বজ্রপাতের সময় খোলা জায়গায় অবস্থান না করা এবং নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার জন্যও সাধারণ মানুষকে সচেতন থাকতে বলা হয়েছে।