শিরোনাম

৬ ঘণ্টার ব্যবধানে স্বর্ণের দাম ভরিতে কমলো ৭৬৯৮ টাকা

নিজস্ব প্রতিবেদক
৬ ঘণ্টার ব্যবধানে স্বর্ণের দাম ভরিতে কমলো ৭৬৯৮ টাকা
ফাইল ছবি (রয়টার্স)

ছয় ঘণ্টার ব্যবধানে আরেক দফা স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

এবার ভরিতে ৭ হাজার ৬৯৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম আজ বিকাল ৩টা ৪৫ মিনিট থেকেই কার্যকর হবে।

এর আগে বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে এক বিজ্ঞপ্তিতে ভরিতে ৭ হাজার ৬৪০ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৬৪ হাজার ৬২৫ টাকা নির্ধারণ করে সংগঠনটি।

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৫ হাজার ৬৭১ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২ হাজার ২০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে সকালে দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। তখন ভরিতে ৭ হাজার ৬৪০ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৫৪ হাজার ৬২৫ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি।

/জেএইচ/