শিরোনাম

রোনালদোর চেয়ে কম ম্যাচ খেলে ৯০০ গোলের চূড়ায় মেসি

সিটিজেন স্পোর্টস ডেস্ক
রোনালদোর চেয়ে কম ম্যাচ খেলে ৯০০ গোলের চূড়ায় মেসি
লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি: সংগৃহীত

ইন্টার মায়ামি ও ন্যাশভিল এফসির ম্যাচের তখন সপ্তম মিনিট। বক্সের ভেতর বল পেয়ে বাঁ দিকে কাট করে লিওনেল মেসির আড়াআড়ি শটে জালে জড়ান। উল্লাসে ফেটে পড়লো পুরো গ্যালারি। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে ন্যাশভিল এসসির সঙ্গে করা এই গোলেই প্রতীক্ষার অবসান হয়েছে মেসির। ক্রিশ্চিয়ানো রোনালদোর পর দ্বিতীয় ফুটবলার হিসেবে ৯০০ গোলের মাইলফলকে পৌঁছান আর্জেন্টাইন এই কিংবদন্তি।

তবে মেসির মাইলফলকের ম্যাচে জিততে পারেনি মায়ামি, ১-১ গোলে ড্র হয়েছে। তাতে কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপের শেষ ষোলো থেকে মায়ামিকে বিদায় করেছে ন্যাশভিল। প্রথম লেগের ম্যাচ ছিল গোলশূন্য ড্র। প্রতিপক্ষের মাঠে গোলের সুবাদে মায়ামিকে বিদায় করে শেষ আটে উঠলো ন্যাশভিল।

২০২৪ সালের সেপ্টেম্বরে প্রথম ফুটবলার হিসেবে ৯০০ গোলের চূড়ায় পা রেখেছিলেন রোনালদো। ১ হাজার ২৩৬ ম্যাচে কীর্তিটা করেছিলেন তিনি। মেসির লাগলো ১ হাজার ১৪২ ম্যাচ। রোনালদোর চেয়ে ৯৪ ম্যাচ কম খেলে ৯০০ গোলের মাইলফলকে মেসি।

রোনালদোর ক্যারিয়ার গোল ৯৬৫টি। প্রথম ফুটবলার হিসেবে তিনি ছুটছেন ১০০০ গোলের মাইলফলকের দিকে।

যেভাবে মেসির- ৯০০

১০০ : ২০০৯ সাল, ডিনামো কিয়েভ

২০০ : ২০১১ সাল, রিয়াল মাদ্রিদ

৩০০ : ২০১২ সাল, রায়ো ভায়েকানো

৪০০ : ২০১৪ সাল, গ্রানাদা

৫০০ : ২০১৬ সাল, ভ্যালেন্সিয়া

৬০০ : ২০১৮ সাল, আতলেতিকো মাদ্রিদ

৭০০ : ২০২০ সাল, আতলেতিকো মাদ্রিদ

৮০০ : ২০২৩ সাল, পানামা

৯০০ : ২০২৬, ন্যাশভিল

/টিই/