ঈদ আনন্দে ফাহিমের ‘ভালো থাকে মন’

ঈদ আনন্দে ফাহিমের ‘ভালো থাকে মন’
বিনোদন ডেস্ক

ঈদ উপলক্ষে প্রকাশিত হয়েছে ফাহিম ইসলাম ও তারান্নুম নাবিলার নতুন গান ‘ভালো থাকে মন’।
সংগীতপ্রেমীদের জন্য ভালোবাসায় মোড়ানো বিশেষ এই গানটি ইউটিউবে ডেডলাইন মিউজিক চ্যানেলে বুধবার (১৮ মার্চ) ভিডিও আকারে প্রকাশ করা হয়েছে।
গানের কথা লিখেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত গীতিকার রবিউল ইসলাম জীবন। সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন নাভেদ পারভেজ।
গানের ভিডিওতে ছোট পর্দার জনপ্রিয় জুটি অপূর্ব ও মেহজাবীনকে ভালোবাসার আবেগ ও খুনসুটি নিয়ে মেতে উঠতে দেখা গেছে।
গানটি নিয়ে ফাহিম ইসলাম বলেন, 'এটি নিরেট প্রেমের গান। জীবন ভাইয়ের কথায় আগেও গান করেছি, বরাবরের মতই দারুণ কথামালায় গানটি সাজিয়েছেন তিনি। আর নাভেদ পারভেজের সুর-সংগীতেও আছে রোম্যান্টিক আবহ। সবমিলিয়ে গানটি শ্রোতাদের মনে প্রেমানুভূতির সঙ্গে হালকা দোলা দেবে বলেই আমার বিশ্বাস।'
উল্লেখ্য, ২০০৮ সালে ‘ব্যস্ত’ অ্যালবামের মাধ্যমে সংগীতজগতে আত্মপ্রকাশ করেন ফাহিম ইসলাম। এরপর ২০১০ সালে ‘কেনো বলো না’ এবং ২০১৩ সালে ‘বলছি তোমায়’ শিরোনামের আরও দুটি একক অ্যালবাম প্রকাশ করেন। পাশাপাশি প্রায় ২০টির বেশি সিঙ্গেল গান প্রকাশের মাধ্যমে তিনি শ্রোতাদের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।