আজ ঈদ উদযাপন করছে ৩ দেশ

আজ ঈদ উদযাপন করছে ৩ দেশ
সিটিজেন ডেস্ক

বুধবার সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছে আফগানিস্তান, নাইজার ও মালি। অন্যদিকে, শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় মধ্যপ্রাচ্য ও আফ্রিকার কয়েকটি দেশে রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে এবং দেশগুলো শুক্রবার ঈদ উদযাপন করবে।
দেশগুলো হলো– সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, কুয়েত, তুরস্ক, লেবানন, ফিলিস্তিন, ইয়েমেন এবং ইরাক।
এছাড়াও শুক্রবার ঈদ উদযাপন করবে আফ্রিকা অঞ্চলের সুদান, জিবুতি, সোমালিয়া, উগান্ডা, নাইজেরিয়া, চাদ, গাম্বিয়া, গিনি, বেনিন, সেনেগাল এবং ক্যামেরুন। এই দেশগুলো ছাড়াও শুক্রবার ঈদুল ফিতর উদযাপন করবে অস্ট্রেলিয়া ও মালদ্বীপ।
তুরস্ক ও অস্ট্রেলিয়া জ্যোতির্বিজ্ঞানী হিসাব এবং পর্যবেক্ষণের ভিত্তিতে শুক্রবারকে ঈদুল ফিতরের দিন হিসেবে নিশ্চিত করেছে। অন্যদিকে, সিঙ্গাপুর ঘোষণা করেছে যে, বৃহস্পতিবার চাঁদ দেখা যায়নি, তাই সেখানে ঈদুল ফিতর শনিবার উদযাপিত হবে।
বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ কয়েকটি দেশ আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখার চেষ্টা করবে। চাঁদ দেখা সাপেক্ষে এসব দেশে ঈদুল ফিতর শুক্রবার বা শনিবার উদযাপিত হতে পারে।
এছাড়াও এই তালিকায় রয়েছে– ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই, ইরান, ওমান, জর্ডান, সিরিয়া, মিশর, লিবিয়া, তিউনিসিয়া, আলজেরিয়া, মরক্কো ও মৌরিতানিয়া।
সূত্র: গালফ নিউজ