৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া
৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া
ইন্দোনেশিয়ার মধ্য সুলাওয়েসি দ্বীপে মঙ্গলবার আঘাত হেনেছে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। আকস্মিক এই দুর্যোগে অঞ্চলটির বেশ কিছু এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।