কিশোরগঞ্জে পুড়ে ছাই ২০ লাখ টাকার তুলা

কিশোরগঞ্জে পুড়ে ছাই ২০ লাখ টাকার তুলা
কিশোরগঞ্জ সংবাদদাতা

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় একটি তুলার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গুদামে থাকা বিপুল পরিমাণ তুলা পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, আগুনে পুড়ে তাদের অন্তত ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) ঘটনার সত্যতা নিশ্চিত করেন কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. মোমেন মোর্শেদ।
গতকাল রবিবার রাত ১০টার দিকে পাকুন্দিয়া উপজেলার পুলেরঘাট বাজার-সংলগ্ন মাইজহাটি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মাইজহাটি এলাকায় শামীম ও নিজাম উদ্দিনের যৌথ মালিকানাধীন একটি তুলার গুদামে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পুরো গুদামে ছড়িয়ে পড়ে এবং দাহ্য পদার্থ তুলা থাকায় তা ভয়াবহ রূপ নেয়। খবর পেয়ে কিশোরগঞ্জ সদর ও পাকুন্দিয়া ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। দীর্ঘ দেড় ঘণ্টা চেষ্টার পর রাত সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. মোমেন মোর্শেদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে বিস্তারিত তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও সঠিক ক্ষতির পরিমাণ নিশ্চিত করা যাবে।