ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষতি হতে পারে ১ ট্রিলিয়ন ডলার

সিজেডএন ডেস্ক

ইরানের বিরুদ্ধে যুদ্ধের খরচসহ যুদ্ধ-বহির্ভূত অন্যান্য বিল মেটাতে ৮০ বিলিয়ন ডলার চেয়েছে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন।
দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, মার্কিন উপ-প্রতিরক্ষামন্ত্রী স্টিফেন ফাইনবার্গ এই সপ্তাহে আইনপ্রণেতাদের বলেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধের খরচসহ অন্যান্য অ-সামরিক বিল মেটাতে প্রতিরক্ষা দপ্তরের ৮০ বিলিয়ন ডলার প্রয়োজন।
প্রতিবেদনে বলা হয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে পেন্টাগনের জন্য অর্থ বরাদ্দের পাশাপাশি প্রতিরক্ষা বহির্ভূত অন্যান্য অগ্রাধিকারমূলক খাতের অর্থও অন্তর্ভুক্ত করে একটি পূর্ণাঙ্গ অতিরিক্ত বাজেট প্রস্তাব কংগ্রেসে পাঠানো হতে পারে।
বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিদের উদ্ধৃত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, প্রস্তাবিত অর্থের বড় একটি অংশ যুদ্ধ-সংক্রান্ত ব্যয় মেটাতে ব্যবহার করা হবে।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের সামগ্রিক ব্যয় এখনও স্পষ্ট নয়। তবে বিশেষজ্ঞরা অনুমান করেছেন, এই সংঘাতের কারণে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে ১ ট্রিলিয়ন ডলার পর্যন্ত ক্ষতি হতে পারে।
সূত্র: আল জাজিরা

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে উভয় সংকটে নেতানিয়াহু