
গত ১২ ফেব্রুয়ারি নির্বাচন পরবর্তী সময়ে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, অগ্নিসংযোগ ও ধর্ষণের ঘটনা ঘটেছে। রবিবার (১৫ ফেব্রুয়ারি) নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) জানিয়েছে, নির্বাচনের পর গত দুই দিনে দেশের ৩০টি জেলায় দুই শতাধিক সহিংসতার ঘটনা ঘটেছে।

কিছু বিচ্ছিন্ন অনিয়ম ও পর্যবেক্ষকদের কাজে বাধার ঘটনা ঘটলেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামগ্রিকভাবে শান্তিপূর্ণ, সহিংসতামুক্ত এবং সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)।