এবার নিলামের আগে ফ্র্যাঞ্চাইজিটি তাকে ছেড়ে দেয়। নিলামে করাচি ও রাওয়ালপিন্ডি এক্সপ্রেস বেশ কিছুক্ষণ দাম হাঁকিয়েছে রিশাদের জন্য। পরে ৩ কোটি রুপিতে রিশাদকে কিনে দলে ভেড়ায় রাওয়ালপিন্ডি।
পিএসএলে ২০১৮ আসরে কালান্দার্সের জার্সিতে ৫ ম্যাচে ৬.৪৩ ইকোনমি রেটে ৪ উইকেট নিয়েছিলেন ফিজ। পিএসএলে এবার নিলাম হবে। আগের ১০ বার ড্রাফট পদ্ধতিতে খেলোয়াড় কেনা হয়েছিল। তবে মোস্তাফিজকে নিলাম পর্যন্ত যেতে দেয়নি লাহোর।