শিরোনাম

বহাল রইলো ফখর জামানের নিষেধাজ্ঞা

সিটিজেন স্পোর্টস ডেস্ক
বহাল রইলো ফখর জামানের নিষেধাজ্ঞা
ফখর জামান। ছবি: সংগৃহীত

আপিল করেও লাভ কিছু হলো না। ফখর জামানের নিষেধাজ্ঞা বহাল রয়েছে। বল টেম্পারিংয়ের দায়ে নিষিদ্ধ হওয়া অভিজ্ঞ এই পাকিস্তানি ব্যাটসম্যানকে তাই ২ ম্যাচে পাচ্ছে না লাহোর কালান্দার্স।

মুলতান সুলতানসের বিপক্ষে আজ শুক্রবার (৩ এপ্রিল) মাচে এবং আগামী বৃহস্পতিবার (৯ এপ্রিল) ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে খেলতে পারবেন না ৩৫ বছল বয়সী ব্যাটসম্যান।

পিএসএলের প্লেয়িং কন্ডিশনের ৪১.৩ ধারা লঙ্ঘনের দায়ে ফাখারের বিরুদ্ধে অভিযোগ আনা হয়, যেখানে উল্লেখ আছে ম্যাচ চলার সময় অন্যায্য সুবিধা নেওয়ার জন্য বলের অবস্থা পরিবর্তন করা বিষয়টি। গত রবিবার (২৯ মার্চ) রাতে করাচি কিংসের বিপক্ষে কালান্দার্সের ৪ উইকেটের পরাজয়ের ম্যাচের ঘটনা সেটি।

শেষ ওভার শুরুর আগে শাহিন শাহ আফ্রিদি ও ফাখারের মধ্যে বল হাতবদল হওয়ার পর বোলার হারিস রউফের কাছ থেকে বলটি চেয়ে নেন মাঠের আম্পায়ার ফায়সাল আফ্রিদি। মাঠের আরেক আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদের সঙ্গে ফায়সালের দীর্ঘ আলোচনা হয় এবং বলটি টেম্পার করা হয়েছে ধরে নিয়ে তারা বদলি বল আনার সিদ্ধান্ত নেন।

কালান্দার্সকে ৫ রানের পেনাল্টিও দেওয়া হয়। ম্যাচের ভাগ্য গড়ে দেওয়ায় যা বড় ভূমিকা রাখে।

পরে বল টেম্পারিংয়ের অভিযোগ আনা হয় ফাখারের বিরুদ্ধে এবং শুনানির পর তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়।

/টিই/