শিরোনাম

বিদেশি কোটায় পিএসএল খেলবেন আমির

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
বিদেশি কোটায় পিএসএল খেলবেন আমির
মোহাম্মদ আমির

পাকিস্তানের সাবেক পেস বোলার মোহাম্মদ আমির গত মে মাসে ব্রিটিশ নাগরিকত্ব পেয়েছেন। ফলে তার ক্রিকেট ক্যারিয়ারে এসেছে পরিবর্তন। এখনো দ্বৈত নাগরিকত্ব থাকলেও ২০২৭ সালের পাকিস্তান সুপার লিগে (পিএসএল) স্থানীয় ক্রিকেটার হিসেবে খেলতে পারবেন না আমির। তাকে খেলতে হবে বিদেশি কোটায়।

উইজডেনের পডকাস্টে বিষয়টি নিশ্চিত করেছেন আমির। ৩৪ বছর বয়সী এই পেসার বলেছেন, ‘আগামী বছরের পিএসএলে আমি বিদেশি খেলোয়াড় হিসেবে বিবেচিত হবো।’

রাজনৈতিক বৈরিতার জেরে ২০০৮ সালের পর থেকে আইপিএলে পাকিস্তানি ক্রিকেটার অংশ নিতে পারছে না। তবে ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ায় আমিরের জন্য আইপিএলের দুয়ার খুলে গেছে। আমি বলেন, ‘আগামী বছর আইপিএল ও পিএসএল যদি একই সময় হয়, আমি আইপিএলকেই বেছে নেবো। দেখা যাক, পরিস্থিতি কিভাবে এগোয়।’

আমিরের স্ত্রী নার্জিস খান একজন ব্রিটিশ। সেই সূত্রে তিনি এই নাগরিকত্ব পেয়েছেন। ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে আমিরকে স্থানীয় খেলোয়াড় বিবেচনা করা হচ্ছে। চলমান দ্য হানড্রেডেও ট্রেন্ট রকেটসের হয়ে খেলছেন স্থানীয় ক্রিকেটার হিসেবে।

/টিই/