পারভেজ ইমনের পিএসএল শেষ

পারভেজ ইমনের পিএসএল শেষ
সিটিজেন স্পোর্টস ডেস্ক

চলমান পাকিস্তান সুপার লিগে পারভেজ হোসেন ইমনকে তার দল লাহোর কালান্দার্স ‘লাকি’ বলে ডাকতেন। তার অনুশীলন জার্সির পেছনেও লেখা ছিল এই নাম। তবে কাঁধের ইনজুরিতে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে ৯ এপ্রিল (বৃহস্পতিবার) ম্যাচটিতে খেলতে পারেননি বাংলাদেশি ওপেনার পারভেজ হোসেন ইমন। সেই চোট তাকে টুর্নামেন্ট থেকেই ছিটকে দিলো।
শনিবার (১১ এপ্রিল) জানিয়েছে, পারভেজ ইমন টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন। ৩ এপ্রিল (শুক্রবার) মুলতান সুলতান্সের বিপক্ষে একটি বল ধরতে গিয়ে সতীর্থ আসিফ আলির সঙ্গে ধাক্কা লেগে তার কাঁধের পেশিতে ব্যথা লাগে, যার ফলে ইসলামাবাদের বিপক্ষে খেলতে পারেননি।
লাহোর বিবৃতিতে লিখেছে, ‘পারভেজ হোসেন ইমন কাঁধের ইনজুরির কারণে পাকিস্তান সুপার লিগ থেকে ছিটকে গেছেন। গাদ্দাফি স্টেডিয়ামে মুলতানের বিপক্ষে ম্যাচে আসিফ আলির সঙ্গে ধাক্কা লেগে চোট পান তিনি।’
নিলাম থেকে ইমনকে ৬০ লাখ পাকিস্তানি রুপিতে দলে নিয়েছিল লাহোর। বাংলাদেশি ব্যাটারের এটা প্রথম কোনো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগ।
পিএসএলে প্রথম দুই ম্যাচে ছাপ রাখতে পারেননি ইমন। প্রথম ম্যাচে ১৪ ও দ্বিতীয় ম্যাচে ১২ করার পর তৃতীয় ম্যাচে ১৯ বলে ৪৫ রানের ঝড় তোলেন। প্রথম দুই ম্যাচে মাত্র দুটি বাউন্ডারি মারা লাহোর ওপেনার মুলতানের বিপক্ষে মারেন ৭টি। তার ৪৫ রানের ইনিংসে ছক্কাই ৫টি, ৭ বাউন্ডারির মধ্যে অন্য দুটি চার।