এবার পিএসএলে এক মৌসুম নিষিদ্ধ শানাকা

এবার পিএসএলে এক মৌসুম নিষিদ্ধ শানাকা
সিটিজেন স্পোর্টস ডেস্ক

চুক্তি ভাঙার দায়ে শ্রীলঙ্কান অলরাউন্ডার দাসুন শানাকাকে এক মৌসুমের জন্য পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নিষিদ্ধ করেছে পিসিবি। লাহোর কালান্দার্সের সঙ্গে চুক্তির পর তা লঙ্ঘন করে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি দল রাজস্থান রয়্যালসে যোগ দেওয়ায় শানাকার বিরুদ্ধে এই ব্যবস্থা নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পিসিবি বিবৃতিতে বলা হয়, বোর্ডের ভাষ্য অনুযায়ী, শানাকা একক সিদ্ধান্তে দল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন। পিসিবির মতে তার এই পদক্ষেপ ‘খেলোয়াড় নিবন্ধন’ এবং ‘ত্রিপক্ষীয় চুক্তি’ উভয়ের স্পষ্ট লঙ্ঘন। এই নিষেধাজ্ঞার কারণে ২০২৭ পিএসএলে অংশ নিতে পারবেন না শানাকা।
গেল ১৪ এপ্রিল জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানিকে পিএসএলে দুই মৌসুমের জন্য নিষিদ্ধ করে পিসিবি। এবার শানাকাকে নিষিদ্ধ করা হলো।
মুজারাবানিও ইসলামাবাদ ইউনাইটেডের সঙ্গে চুক্তি বাতিল করে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার সিদ্ধান্ত নেন।
ইএসপিএনক্রিকইনফো বলছে, ক্ষমা চেয়ে আবেদন করার পর শানাকার শাস্তির মেয়াদ কমানো হয়েছে। পিসিবির বিবৃতিতে শানাকা বলেন, ‘পিএসএল থেকে নাম প্রত্যাহারের সিদ্ধান্তের জন্য আমি গভীরভাবে অনুতপ্ত। আমি পাকিস্তানের জনগণ, পিএসএলের ভক্ত এবং ক্রিকেট বিশ্বের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি। পিএসএল একটি মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট। আমার কর্মকাণ্ডে যে হতাশা তৈরি হয়েছে, তা আমি অনুধাবন করতে পারছি। লাহোর কালান্দার্সের একনিষ্ঠ ভক্তদের বলতে চাই—আপনাদের আশাহত করার জন্য আমি সত্যিই দুঃখিত।’
নিলামে প্রায় ২৭ হাজার ডলারে শানাকাকে দলে নিয়েছিল লাহোর কালান্দার্স। তবে পিএসএল শুরুর আগেই স্যাম কারেনের চোটজনিত বদলি হিসেবে প্রায় ২ লাখ ১৪ হাজার ডলারের চুক্তিতে রাজস্থান রয়্যালসে যোগ দেন শানাকা।

মিথ্যা ও অপপ্রচার প্রতিরোধে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের অসম বাণিজ্য চুক্তি