নাহিদ-শরিফুলের এনওসির মেয়াদ বাড়লো

নাহিদ-শরিফুলের এনওসির মেয়াদ বাড়লো
নিজস্ব প্রতিবেদক

চলমান পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বাংলাদেশের পেসার নাহিদ রানা ও শরিফুল ইসলামের এনওসি ছিল ১২ এপ্রিল পর্যন্ত। সেই এনওসি তথা অনাপত্তি পত্রের মেয়াদ আরও এক দিন অর্থাৎ ১৩ এপ্রিল (সোমবার) পর্যন্ত বাড়ানো হয়েছে।
পিএসএলে নাহিদ ও শরিফুল দুজনেই পেশাওয়ার জালমির হয়ে খেলছেন। তাদের অনাপত্তি পত্রের মেয়াদ বাড়ানো নিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, ‘তাদের পিএসএল ফ্র্যাঞ্চাইজি পেশাওয়ার জালমি এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘শরিফুল ইসলাম ও নাহিদ রানাকে আগে ১২ এপ্রিল ২০২৬ পর্যন্ত এনওসি দেওয়া হয়েছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১৩ এপ্রিল পেশোয়ার জালমির নির্ধারিত পিএসএল ম্যাচে অংশ নিতে তাদের পাকিস্তানে অবস্থানের অনুমতি দেওয়া হয়েছে।’
সোমবার (১৩ এপ্রিল) পেশাওয়ার জালমি মুখোমুখি হবে মুলতান সুলতানসের।
উল্লেখ্য, নাহিদ ও শরিফুল দুজনই ১৭ এপ্রিল শুরু হতে যাওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ঘোষিত ওয়ানডে স্কোয়াডে আছেন।

নেইমারকে ২ মাসের আল্টিমেটাম দিলেন ব্রাজিল কোচ