
রাজধানী ঢাকায় ৫০টি, চট্টগ্রাম মহানগরীতে ২০টি, অন্য সাতটি বিভাগীয় শহরে ১৫টি করে এবং বাকি ৫৫টি জেলা শহরে ৫টি করে মোট ৪৫০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি করা হবে।

প্রতি বছরের মতো এবারও রমজান মাসে কম দামে পণ্য বিক্রি করবে রাষ্ট্রয়াত্ব বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) টিসিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম মঙ্গলবার শুরু হচ্ছে । সেজন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে। পণ্য নিতে টিসিবির পরিবেশকদের টাকা জমা দিতে বলা হয়েছে।