রোজা উপলক্ষে টিসিবির পণ্য বিক্রি শুরু মঙ্গলবার

নিজস্ব প্রতিবেদক

পবিত্র রমজান মাস উপলক্ষে সারা দেশে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) খোলা ট্রাকে পণ্য বিক্রি শুরু হচ্ছে মঙ্গলবার। এসব ট্রাক থেকে বাজারের চেয়ে কম দামে ভোজ্যতেল, চিনি, ছোলা, ডাল ও খেজুর কেনা যাবে।
টিসিবি বলছে, মঙ্গলবার শুরু হচ্ছে নিত্যপণ্য বিক্রির কার্যক্রম। সেজন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে। পণ্য নিতে টিসিবির পরিবেশকদের টাকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নিয়মিত পণ্যের সঙ্গে মিলবে ছোলা ও খেজুর। সারা দেশে থাকবে চার শতাধিক ট্রাক। প্রতিটি ট্রাকে থাকবে ৪০০ ভোক্তার জন্য পণ্য। শুক্রবার বাদে বিক্রি চলবে সপ্তাহের বাকি দিনগুলোতে।
টিসিবির মুখপাত্র শাহাদত হোসেন বলেন, 'পবিত্র রমজান উপলক্ষে বাজার স্থিতিশীল রাখতে কিছু পণ্য ট্রাকে বিক্রি হবে। ১৭ (ফেব্রুয়ারি) তারিখ থেকে বিক্রি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।'
ট্রাকে পণ্য বিক্রির পাশাপাশি, ফ্যামিলি কার্ডধারীসহ এক কোটি পরিবারের মাঝে ভর্তুকি দিয়ে নিত্যপণ্য বিক্রি করবে রাষ্ট্রীয় সংস্থা টিসিবি।