স্বল্প মূল্যে টিসিবির পণ্য পেয়ে খুশি ক্রেতারা

নিজস্ব প্রতিবেদক

পবিত্র রমজান উপলক্ষে সারা দেশে সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। স্বল্প মূল্যে এসব পণ্য কিনতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন ক্রেতারা। এই উদ্যোগকে তারা সময়োপযোগী ও জনবান্ধব পদক্ষেপ হিসেবে দেখছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর শাহবাগ, আজিমপুর, সেগুনবাগিচাসহ বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, ভ্রাম্যমান ট্রাকে চলছে টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম।
সরেজমিন দেখা যায়, শাহবাগে বারডেম জেনারেল হাসপাতালের পাশে টিসিবির ট্রাক ঘিরে মানুষের ভিড়। ক্রেতারা লাইনে দাঁড়িয়ে পণ্য নেওয়ার জন্য অপেক্ষা করছেন। চিনি প্রতি কেজি ৮০ টাকা, মসুর ডাল প্রতি কেজি ৭০ টাকা, ছোলা প্রতি কেজি ৬০ টাকা, খেজুর প্রতি কেজি ১৬০ টাকা এবং ভোজ্য তেল প্রতি লিটার ১১৫ টাকা দরে বিক্রি করা হচ্ছে। মোট ৬০০ টাকার প্যাকেজে ১ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল, ২ লিটার সয়াবিন তেল, ১ কেজি ছোলা এবং আধা কেজি খেজুর। এগুলো বহন করার জন্য ১০ টাকা দামের একটা ব্যাগ দেওয়া হচ্ছে।
বিক্রয়কর্মী ফুরকান বলেন, আজ থেকে এগুলো দেওয়া শুরু হয়েছে। আমরা দুপুর সাড়ে ১২টা থেকে ট্রাকে করে পণ্য বিক্রি শুরু করেছি। এখনো পর্যন্ত ক্রেতাদের অনেক ভি । আজ ৪০০ মানুষের জন্য পণ্য এনেছি। এরইমধ্যে প্রায় ২৫০ জন পণ্য কিনেছে।
টিসিবির পণ্য কিনে সন্তুষ্ট মো. সজিব। তিনি বলেন, এই ৫টি পণ্য বাইরে থেকে কিনতে গেলে ১ হাজার টাকার বেশি লাগতো। কিন্তু টিসিবি থেকে আমি মাত্র ৬০০ টাকার মধ্যে এগুলো পাচ্ছি।
মো. আল আমিন নামের আরেকজন ক্রেতা বলেন, এটা সরকারের খুবই ভালো উদ্যোগ। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের যারা রয়েছেন, তারা এখন কম টাকার মধ্যে টিসিবির পণ্য কিনতে পারবেন।
উল্লেখ্য, রমজানজুড়ে সারা দেশে প্রায় সাড়ে ৪০০ ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে এ কার্যক্রম পরিচালনা করবে টিসিবি। ঢাকা মহানগরীতে ৫০টি ট্রাকের মাধ্যমে এই পণ্য বিক্রি করা হবে।
আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) থেকে ১২ মার্চ পর্যন্ত মোট ২০ দিন (শুক্রবার ও সরকারি ছুটির দিন ছাড়া) এই বিক্রয় কার্যক্রম চলবে। মূলত, নিম্নআয়ের মানুষের সহায়তায় সরকারি নির্দেশনায় এই বিশেষ কার্যক্রম পরিচালিত হচ্ছে।