আজ থেকে সারাদেশে টিসিবির পণ্য বিক্রি শুরু

পবিত্র রমজান উপলক্ষে আজ (মঙ্গলবার) থেকে সারাদেশে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে সাশ্রয়ী দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি কার্যক্রম শুরু করছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি নির্দেশনা অনুযায়ী নিম্নআয়ের মানুষের সহায়তায় এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। ১৭ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চ পর্যন্ত মোট ২০ দিন (শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতীত) এই বিক্রয় কার্যক্রম পরিচালিত হবে।
রাজধানী ঢাকায় ৫০টি, চট্টগ্রাম মহানগরীতে ২০টি, অন্য সাতটি বিভাগীয় শহরে ১৫টি করে এবং বাকি ৫৫টি জেলা শহরে ৫টি করে মোট ৪৫০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি করা হবে।
প্রতিদিন প্রতিটি ট্রাক থেকে ৪০০ জন সাধারণ ভোক্তা ভোজ্যতেল, চিনি, মসুর ডাল, ছোলা ও খেজুর কেনার সুযোগ পাবেন। এ কর্মসূচির আওতায় প্রায় ৩৫ লাখ উপকারভোগীর মধ্যে মোট ২৩ হাজার মেট্রিক টন পণ্য সরবরাহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
একজন ক্রেতা ট্রাক থেকে সর্বোচ্চ ২ লিটার ভোজ্যতেল (প্রতি লিটার ১১৫ টাকা), ১ কেজি চিনি (প্রতি কেজি ৮০ টাকা), ২ কেজি মসুর ডাল (প্রতি কেজি ৭০ টাকা), ১ কেজি ছোলা (প্রতি কেজি ৬০ টাকা) এবং আধা কেজি খেজুর (১৬০ টাকা) কিনতে পারবেন।
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) জানিয়েছে, স্মার্ট ফ্যামিলি কার্ডধারী প্রায় ৬৬ লাখ পরিবারের জন্য ভর্তুকি মূল্যে নিয়মিত পণ্য বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। রমজান উপলক্ষে এসব কার্ডধারীর জন্য ফেব্রুয়ারি মাসে ৪০ হাজার ৩০০ মেট্রিক টন এবং মার্চ মাসে ৩৩ হাজার মেট্রিক টন পণ্য বরাদ্দ দেওয়া হয়েছে।
কার্ডধারী পরিবারগুলো নির্ধারিত দামে তেল, চিনি ও ডাল পাওয়ার পাশাপাশি অতিরিক্ত পণ্য হিসেবে ছোলা (৬০ টাকা প্রতি কেজি) ও খেজুর (১৬০ টাকা প্রতি কেজি) কিনতে পারবেন।
যে কোনো সাধারণ ভোক্তা নির্ধারিত ট্রাক সেল পয়েন্ট থেকে এই সুবিধা গ্রহণ করতে পারবেন বলে টিসিবির বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।