কত দিন পরপর স্মার্টফোন বদলানো উচিত

কত দিন পরপর স্মার্টফোন বদলানো উচিত
নিজস্ব প্রতিবেদক

একটি স্মার্টফোন কেনার পর খুব বেশি সময় না যেতেই বাজারে চলে আসে তার চেয়ে আরও উন্নত সংস্করণের ফোন। নতুন ফিচার, আধুনিক ডিজাইন এবং উন্নত প্রযুক্তির আকর্ষণে অনেক ব্যবহারকারী দ্রুত ফোন পরিবর্তনের কথা ভাবেন। তবে বর্তমান সময়ে স্মার্টফোনের দাম যেভাবে বাড়ছে, তাতে ঘন ঘন ফোন বদলানো আর আগের মতো সহজ বা লাভজনক নয়।
একসময় অধিকাংশ ব্যবহারকারী এক বা দুই বছর পরপর নতুন ফোন কিনতেন। কিন্তু এখন প্রিমিয়াম স্মার্টফোনের মূল্য অনেক ক্ষেত্রেই এক হাজার ডলারের সীমা অতিক্রম করছে। ফলে প্রতি বছর নতুন মডেলে যাওয়ার সিদ্ধান্ত অনেকের জন্যই আর্থিকভাবে চাপের কারণ হয়ে দাঁড়ায়।
প্রযুক্তি পর্যবেক্ষকদের মতে, তিন বছর ব্যবহারের পর নতুন ফোনে আপগ্রেড করলে পারফরম্যান্স, ক্যামেরা এবং সামগ্রিক ব্যবহার অভিজ্ঞতার মধ্যে সবচেয়ে বেশি পরিবর্তন অনুভব করা যায়।
বর্তমান বাজারে যেসব নতুন স্মার্টফোন এসেছে , সেগুলোর মধ্যে পারফরম্যান্সের উন্নতি তুলনামূলকভাবে সীমিত। সাধারণত প্রসেসরের ক্ষমতা আগের বছরের তুলনায় ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ে। যা দৈনন্দিন ব্যবহারে অনেক সময় স্পষ্টভাবে বোঝা যায় না। কিন্তু তিন বছর আগের একটি ফোনের সঙ্গে নতুন ফ্ল্যাগশিপ মডেলের তুলনা করলে গতি, গ্রাফিক্স পারফরম্যান্স এবং এআই সক্ষমতায় বড় ধরনের উন্নতি চোখে পড়ে।
ফোন পরিবর্তনের পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি কারণ হলো ক্যামেরার মান এবং ব্যাটারির সক্ষমতা। সাম্প্রতিক স্মার্টফোনগুলোতে উন্নত অপটিক্যাল জুম, বড় সেন্সর এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ইমেজ প্রসেসিং প্রযুক্তি যুক্ত হওয়ায় ছবি ও ভিডিওর মান উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফলে কয়েক বছর পুরোনো ফোনের তুলনায় নতুন ডিভাইস ব্যবহারকারীদের আরও উন্নত ফটোগ্রাফির অভিজ্ঞতা দেয়।
অন্যদিকে, স্মার্টফোনের ব্যাটারিই সাধারণত সবচেয়ে দ্রুত কর্মক্ষমতা হারায়। দীর্ঘ সময় ব্যবহারের ফলে লিথিয়াম-আয়ন ব্যাটারির চার্জ ধারণক্ষমতা কমে যায়। এতে ফোন দ্রুত চার্জ শেষ হয়, অতিরিক্ত গরম হতে পারে এবং দিনে একাধিকবার চার্জ দেওয়ার প্রয়োজন দেখা দেয়। প্রায় তিন বছর পর নতুন ফোনে আপগ্রেড করলে ব্যবহারকারীরা উন্নত ব্যাটারি ব্যাকআপের পাশাপাশি আরও নির্ভরযোগ্য পারফরম্যান্স পান।
স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলোও এখন ডিভাইসের আয়ু বাড়ানোর দিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। নতুন প্রজন্মের ব্যাটারি প্রযুক্তি, যেমন সিলিকন-কার্বন ব্যাটারি, কম জায়গায় বেশি শক্তি সঞ্চয়ের সুযোগ তৈরি করছে। একই সঙ্গে অনেক কোম্পানি এখন তাদের ফোনে পাঁচ থেকে সাত বছর পর্যন্ত সফটওয়্যার আপডেট ও নিরাপত্তা সেবা প্রদান করছে। এর ফলে পুরোনো ফোনও দীর্ঘ সময় ধরে নতুন ফিচার, নিরাপত্তা সুবিধা এবং আধুনিক ব্যবহার অভিজ্ঞতা পেতে সক্ষম হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, বাজারে নানা ধরনের অফার, এক্সচেঞ্জ সুবিধা কিংবা সহজ কিস্তি পরিকল্পনা থাকলেও শুধুমাত্র নতুন মডেল এসেছে বলেই ফোন পরিবর্তন করা সবসময় প্রয়োজনীয় নয়। বরং নিজের ব্যবহার, বাজেট এবং প্রয়োজন বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়াই সবচেয়ে ভালো।
তাদের মতে, অর্থের সর্বোচ্চ মূল্য পেতে এবং সত্যিকারের উন্নত অভিজ্ঞতা উপভোগ করতে তিন বছর পরপর স্মার্টফোন আপগ্রেড করাই বর্তমানে সবচেয়ে কার্যকর কৌশল।

মেটাকে টেক্কা দিতে আসছে ইন্টেলিজেন্ট আইওয়্যার