গোল্ডেন বুটের লড়াইয়ে মেসিকে ছাড়িয়ে শীর্ষে এমবাপ্পে

সিজেডএন স্পোর্টস ডেস্ক

গ্রুপ পর্বে লিওনেল মেসির একক আধিপত্যের পর নকআউট মঞ্চে এসে পুরো স্পটলাইট নিজের দিকে টেনে নিলেন কিলিয়ান এমবাপ্পে। সুইডেনের বিপক্ষে দুর্দান্ত জোড়া গোল করে ফরাসি অধিনায়ক কেবল নিজের দলকে শেষ ষোলোর টিকিটই এনে দেননি, একই সঙ্গে গোল্ডেন বুটের দৌড়ে আর্জেন্টাইন মহাতারকাকেও স্পর্শ করেছেন। চলতি আসরে কোনো হ্যাটট্রিক না পেলেও সেনেগাল, ইরাক ও সুইডেনের বিপক্ষে তিনটি ম্যাচেই জোড়া গোল করার অনবদ্য এক ধারাবাহিকতা দেখিয়েছেন এমবাপ্পে। ফলে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার তালিকায় মেসির সঙ্গে যৌথভাবে শীর্ষে অবস্থান করছেন তিনি।
এর আগে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক, অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল আর জর্ডানের বিপক্ষে এক গোল করে মোট ছয় গোল নিয়ে ধরাছোঁয়ার বাইরে ছিলেন আর্জেন্টিনা অধিনায়ক। তবে চার ম্যাচ শেষে এমবাপ্পেও এখন ছয় গোলের মালিক। গোলসংখ্যা সমান হলেও ফিফার নিয়মের কারণে মেসির ওপরে অবস্থান করছেন ফরাসি ফরোয়ার্ড। গোল সমান হলে প্রথমে বিবেচনা করা হয় অ্যাসিস্ট সংখ্যা। যেখানে দুটি অ্যাসিস্ট নিয়ে এগিয়ে আছেন এমবাপ্পে, অন্যদিকে মেসির ঝুলিতে কোনো অ্যাসিস্ট নেই। ফরাসি অধিনায়ক যদি শেষ পর্যন্ত এ শীর্ষস্থান ধরে রাখতে পারেন, তবে ২০২২ কাতার বিশ্বকাপের পর দ্বিতীয়বারের মতো ই পুরস্কার জিতে ইতিহাস গড়বেন তিনি। বিশ্বকাপ ইতিহাসে টানা দুই আসরে গোল্ডেন বুট জেতার কীর্তি নেই আর কোনো ফুটবলারের।
তবে গোল্ডেন বুটের এ রোমাঞ্চকর লড়াই এখানেই শেষ হচ্ছে না। রাউন্ড অব থার্টি টু-তে কেপ ভার্দের বিপক্ষে মেসির এখনো একটি ম্যাচ বাকি রয়েছে। অন্যদিকে ফ্রান্স শেষ ষোলো নিশ্চিত করায় এমবাপ্পেও নিশ্চিতভাবেই আরও ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন। ফলে শীর্ষস্থান আরও কয়েকবার হাতবদল হওয়া কেবল সময়ের ব্যাপার। এদিকে দুই প্রধান প্রতিদ্বন্দ্বীর ঠিক পেছনেই ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছেন আরও কয়েকজন তারকা। চার ম্যাচে ৫ গোল করে তালিকার তৃতীয় স্থানে আছেন নরওয়ের আর্লিং হলান্ড। এছাড়া ৪ গোল ও ২ অ্যাসিস্ট নিয়ে এমবাপ্পের সতীর্থ উসমান দেম্বেলে এবং ৪ গোল ও ১ অ্যাসিস্ট নিয়ে ব্রাজিলের ভিনিসিয়ুস জুনিয়রও শক্ত দাবিদার হিসেবে টিকে আছেন। শীর্ষ পাঁচ গোলদাতার সবার দলই নকআউটের লড়াইয়ে টিকে থাকায় গোল্ডেন বুট জয়ের এ যুদ্ধ সামনে আরও তীব্র ও নাটকীয় হয়ে উঠবে।

এমবাপ্পে ঝলকে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোতে ফ্রান্স