আত্মসমর্পণের পর জামিন পেলেন এসএ পরিবহনের চেয়ারম্যান

আদালত প্রতিবেদক

বিস্ফোরক দ্রব্য উদ্ধারের মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন কুরিয়ার সার্ভিস এসএ পরিবহনের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আহমেদ।
মঙ্গলবার (৩০ জুন) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালতে আত্মসমর্পণ করে জামিন চান সালাউদ্দিন আহমেদ। শুনানি নিয়ে বিচারক তার জামিন মঞ্জুর করেন
প্রসিকিউশন পুলিশের এসআই রুকনুজ্জামান এ তথ্য জানিয়েছেন।
২৫ সালের ২ নভেম্বর পল্টন থানা এলাকায় এস এ পরিবহনের হেড অফিস প্রাঙ্গণে একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ২ কোটি ৮৬ লাখ ৬ হাজার টাকার বিস্ফোরক দ্রব্য উদ্ধার করে ডিবি পুলিশ। ওই ঘটনায় ডিবি পুলিশের ওয়ারী জোনাল টিমের এসআই ইশতিয়াক আহমেদ পরদিন পল্টন মডেল থানায় এ মামলা দায়ের করেন। সেখানে সালাউদ্দিন আহমেদকেও আসামি করা হয়।
গত ৬ মে সালাউদ্দিন আহমেদ উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের জামিন পান। জামিনের মেয়াদ শেষ হতে যাওয়ায় মঙ্গলবার আত্মসমর্পণ করে তিনি জামিন আবেদন করেন। তার পক্ষে জামিন শুনানি করেন অ্যাডভোকেট শাহীদুজ্জামান। শুনানি নিয়ে আদালত ৫ হাজার টাকা মুচলেকায় জামিনের আদেশ দেন।

জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক